গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্লিভলেস পোশাকে স্পর্শিয়ার ছবি, নেটমাধ্যমে প্রশংসার ঝড়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৩৫ এএম ২০২৬
স্লিভলেস পোশাকে স্পর্শিয়ার ছবি, নেটমাধ্যমে প্রশংসার ঝড়
ছবি

ছবি সংগৃহীত

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার নতুন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। রোদমাখা বিকেলে স্লিভলেস পোশাকে ক্যামেরাবন্দি অভিনেত্রীর ছবি নজর কেড়েছে নেটিজেনদের।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন স্পর্শিয়া। ছবিতে তাকে হলুদ রঙের ফুলের ছাপ দেওয়া স্লিভলেস পোশাকে দেখা যায়। খোলা চুলে রোদের আলো উপভোগের মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করেছেন তিনি। ছবিগুলোর সঙ্গে পটভূমির সংগীত হিসেবে যুক্ত করেছেন শন মেন্ডেস ও কামিলা কাবেলোর জনপ্রিয় গান ‘সেনোরিটা’।

ছবির ক্যাপশনে স্পর্শিয়া লিখেছেন, ‘শি অ্যান্ড দ্য সান’। অর্থাৎ, ছবিগুলোতে অভিনেত্রী ও সূর্যের আলোকে একই ফ্রেমে তুলে ধরেছেন তিনি।

ছবিগুলো প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে তার সৌন্দর্য ও পোশাকের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার তার নতুন লুক নিয়েও নিজেদের মতামত জানিয়েছেন।

ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরে থেকেই এগুলো তোলা হয়েছে। বেশ কিছুদিন ধরে স্পর্শিয়া যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে। নিউইয়র্কে তার পরিবার থাকায় বিভিন্ন সময় সেখানে যাতায়াত করেন অভিনেত্রী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আইম্যাক্স প্রেক্ষাগৃহে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমা দেখে নিজের প্রতিক্রিয়া জানান স্পর্শিয়া। এরপর নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে ঘুরে দেখেন এবং মার্থা গ্রাহামের প্রদর্শনী উপভোগ করেন। ভ্রমণ ও শিল্পের নানা অভিজ্ঞতার মধ্য দিয়েই সময় কাটাচ্ছেন তিনি।

এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত রয়েছেন স্পর্শিয়া। বর্তমানে তাকে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ পঞ্চম মৌসুমে দেখা যাচ্ছে। এতে তার সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ অনেকে।

এসি/আপ্র/২২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই