গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩২ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:২৭ এএম ২০২৬
কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তৃতীয়বারের মতো মা হতে চলেছেন—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। একটি ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু হয়। তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এ খবরের কোনো সত্যতা নেই।

সম্প্রতি ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, দলের সদস্যদের সঙ্গে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন কারিনা। এ সময় তার দলের এক সদস্য সামনে ছাতা ধরে থাকায় অভিনেত্রীর শরীরের কিছু অংশ স্পষ্ট দেখা যায়নি।

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ দাবি করেন, কারিনার পেট কিছুটা স্ফীত দেখাচ্ছে। এরপরই তিনি তৃতীয়বারের মতো মা হতে চলেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে কারিনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিনেত্রী অন্তঃসত্ত্বা নন। পুরো বিষয়টিই ভিত্তিহীন গুজব বলে দাবি করেছে সূত্রটি।

কারিনা ও সাইফ আলী খানের দুই ছেলে—তৈমুর ও জেহ। সম্প্রতি চারজন একসঙ্গে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন। গত ১৬ আগস্ট সাইফের জন্মদিন উপলক্ষে পরিবার নিয়ে ছুটিতে গিয়েছিলেন তারা। সেই ভ্রমণের বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন কারিনা।

এর আগে পরিবার পরিকল্পনা নিয়েও কথা বলেছিলেন কারিনা। এক সাক্ষাৎকারে রসিকতা করে তিনি বলেছিলেন, সাইফের ২০, ৩০, ৪০ ও ৫০-এর কোঠায় একটি করে সন্তান হয়েছে। তাই সাইফ ৬০ বছরের কাছাকাছি পৌঁছালে তাকে আর বাবা হতে দেবেন না বলেও মজা করেছিলেন অভিনেত্রী।

এসি/আপ্র/২২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই