গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাখির বিজ্ঞাপনে কৃতি, পোশাক নিয়ে তোপের মুখে

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:০৫ এএম ২০২৬
রাখির বিজ্ঞাপনে কৃতি, পোশাক নিয়ে তোপের মুখে
ছবি

ছবি সংগৃহীত

রাখিবন্ধন উপলক্ষে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বিজ্ঞাপনে তার পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ কৃতির পোশাককে ‘অন্তর্বাসের মতো’ বলেও কটাক্ষ করেছেন।

সম্প্রতি রাখিবন্ধন উপলক্ষে বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসে। সেখানে ঘিয়ে রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজের সঙ্গে ফিনফিনে জ্যাকেট ও স্কার্টে দেখা যায় কৃতিকে। বিজ্ঞাপন প্রকাশের পর থেকেই তার পোশাক নিয়ে আলোচনা শুরু হয়। ঐতিহ্যবাহী রাখিবন্ধনের বিজ্ঞাপনে এমন পোশাক কতটা মানানসই, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘ভাইয়ের সামনে অন্তর্বাসের মতো পোশাক পরে রয়েছেন কেন? এটা কি রাখিবন্ধন? কপালে তিলকই কোথায়?’ এমন মন্তব্যের পর আরো অনেকে কৃতির পোশাকের সমালোচনা করেন।

কেউ কেউ বিজ্ঞাপনের ভাবনাকেও প্রশ্নবিদ্ধ করেছেন। তাদের অভিযোগ, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত একটি উৎসবকে কেন্দ্র করে বিজ্ঞাপন নির্মাণে আরও সংযত উপস্থাপনা করা উচিত ছিল। কয়েকজন কৃতির পোশাককে ‘নিম্নরুচির’ ও ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন।

তবে বিতর্ক শুধু পোশাক নিয়ে নয়। বিজ্ঞাপনের একটি দৃশ্যে কৃতিকে একটি কুকুরের হাতে রাখি বাঁধতে দেখা যায়। সেখানে পোষ্যটিকে পরিবারের সদস্য হিসেবে তুলে ধরা হয়েছে। এই দৃশ্য নিয়েও আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ। তাদের মতে, রাখিবন্ধনের ঐতিহ্যবাহী আবহের সঙ্গে এমন উপস্থাপনা মানানসই নয়।

অবশ্য বিজ্ঞাপনটি নিয়ে ভিন্ন মতও রয়েছে। কৃতির অনুরাগী ও পোষ্যপ্রেমীদের অনেকেই এর প্রশংসা করেছেন। তাদের যুক্তি, অনেকের কাছেই পোষ্যরা পরিবারের সদস্যের মতো। তাই পোষ্যের সঙ্গে রাখিবন্ধনের সম্পর্ককে আবেগঘন ও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। কৃতির পোশাক নিয়েও তাদের আপত্তি নেই।

এদিকে বিজ্ঞাপনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক বাড়লেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি কৃতি স্যানন। ফলে তার পোশাক ও বিজ্ঞাপনের উপস্থাপনা নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা অব্যাহত রয়েছে।

এসি/আপ্র/২৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই