গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কারিনা যে আক্ষেপে ভোগেন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৫ এএম ২০২৬
কারিনা যে আক্ষেপে ভোগেন
ছবি

ছবি সংগৃহীত

বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের মেয়ে কারিনা কাপুরের সিনেমায় যাত্রা কিশোরী বয়সে। তবে জীবনের একটি বিষয় নিয়ে আক্ষেপে ভোগেন অভিনেত্রী। একাদশ শ্রেণির পরে পড়াশোনা ছেড়ে অভিনয়ে পা রাখার সিদ্ধান্ত আজও ভাবায় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন তিনি। 

 

‘দ্য ওয়াল’ জানিয়েছে ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে যখন বলিউড অভিষেক ঘটে, তখন কারিনার বয়স ২০। এরপর লাইট, ক্যামেরা ও অ্যাকশনের ব্যস্ত জীবনে জড়িয়ে ধীরে ধীরে আড়ালে চলে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। 

 

মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমা দিয়ে আগামীতে বড় পর্দায় আসছেন কারিনা। সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে নিজের জীবনের কিছু কথা তিনি ভাগ করে নিয়েছেন।

 


থ্রিলার ঘরানার এই সিনেমায় কারিনাকে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। ‘দায়রা’ মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর। ওই অনুষ্ঠান করিনা বলেন, তার যে স্নাতক ডিগ্রি নেওয়া সম্ভব হয়নি, তা নিয়ে মনে আক্ষেপ আছে। করিনা বলেন, “আমি পড়াশোনা শেষ করিনি। 

 

বিষয়টি সব সময়েই আমার মনে থেকে গিয়েছে। আমি জানি এই বিষয়টি নিয়ে অনেকে হয়ত ঠাট্টা-উপহাস করেন। মানুষ যা খুশি বলতেই পারে, কিন্তু তখন আমি নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চেয়েছিলাম।” 

 

নিজে স্নাতক না হতে পারার এই অপূর্ণতা যেন তার দুই ছেলে তৈমুর ও জেহর জীবনে না ঘটে, সে বিষয়ে তিনি সচেতন। “আমি চাই, ওরা আগে পড়াশোনা শেষ করুক। তার পর নিজের মনের কথা শুনে নিজেদের পথ বেছে নিক।”

 


অভিনয়ে আসার আগে করিনা মুম্বাইয়ের জামনাবাই নার্সি স্কুলে এবং পরবর্তীতে দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে পড়াশোনা করেন। এরপর মুম্বআইয়ের মিঠিবাই কলেজে কিছুদিন বাণিজ্য বিভাগেও পড়াশোনা তিনি। আইনজীবী হওয়ার ইচ্ছা ছিল তার। 

 

তবে স্নাতক হওয়ার আগেই পড়াশোনায় ইতি টানায় আইনজীবী হওয়ার সেই স্বপ্ন আর পূরণ হয়নি কারিনার। নবাব পরিবারের পুত্রবধূ বলিউডের শীর্ষ তারকাদের একজন কারিনা। তবে ভুলে যান না স্কুলজীবনের কথা। সে কথা বারবার স্বীকার করেন তিনি। 

 

কাজের জগৎ যেভাবে সামলান, যেভাবে প্রতিমুহূর্তে পরিস্থিতির মোকাবিলা করেন, তাও স্কুলেরই শিক্ষা বলেই ভাষ্য তার।

ডিসি/আপ্র/০৫/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই