গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পুকুরপাড়ে হলুদ শাড়িতে মায়াবী ভাবনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১২ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:০৭ এএম ২০২৬
পুকুরপাড়ে হলুদ শাড়িতে মায়াবী ভাবনা
ছবি

সবুজ ঘাসে বসে থাকা যেন এক টুকরো হলুদ রোদ ঠিক এমনই এক মায়াবী আবহে ধরা দিয়েছেন ভাবনা

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। এবার পুকুরপাড়ে হলুদ শাড়িতে ধরা দিয়েছেন। সবুজ ঘাসে বসে থাকা যেন এক টুকরো হলুদ রোদ ঠিক এমনই এক মায়াবী আবহে ধরা দিয়েছেন। যেখানে গ্রামবাংলার চিরায়ত রূপ আর আধুনিক মননশীলতার এক দারুণ মেলবন্ধন দেখা গেছে। ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশনে লিখেছেন, ‘তুমি মোর পাও নাই পরিচয়। তুমি যারে জান সে যে কেহ নয়, কেহ নয়।’

শেয়ার করা ছবিগুলোতে ভাবনার পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের শাড়ি, যার নকশায় ফুটে উঠেছে সাদা মোটিফ ও সবুজ পাড়ের ছোঁয়া। শাড়ির সঙ্গে বৈপরীত্য বজায় রেখে তিনি বেছে নিয়েছেন সাদা ব্লাউজ, যা পুরো লুকটিকে করেছে আরো আকর্ষণীয়। এদিকে চুলের বিনুনি, কপালে ছোট টিপ আর কানে হালকা গয়না সব মিলিয়ে এক সহজ অথচ গভীরভাবে আকর্ষণীয় নারীর প্রতিচ্ছবি হয়ে উঠেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের স্বতন্ত্র স্টাইল স্টেটমেন্ট দিয়ে বারবার ভক্তদের চমকে দেন ভাবনা। পুকুরপাড়ে বসে থাকা এই লুকেও তার স্বাভাবিক ভঙ্গি আর পরিমিত সৌন্দর্য ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ভক্তদের মতে, প্রকৃতি আর রঙের এই খেলা ভাবনার উপস্থিতিকে আরো মোহনীয় করে তুলেছে।
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই