গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫০ এএম ২০২৬
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী
ছবি

ছবি সংগৃহীত

এবারের মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছে ডোমিনিকান রিপাবলিকের সুন্দরী জোহাইরি মোলার মাথায়। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫ খেতাব জয়ের সুবাদে এবারের আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সুযোগ পান জোহাইরি। ফ্যাশন ও মডেলিংয়ের পাশাপাশি শিক্ষকতা, সাংবাদিকতা ও সমাজকর্মের সঙ্গেও যুক্ত তিনি।

চূড়ান্ত পর্বে জয়ের পর জোহাইরির মাথায় বিজয়ীর নীল মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।

মিস ওয়ার্ল্ড হিসেবে দায়িত্ব পালনের সময় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন জোহাইরি। একই সঙ্গে বিশ্বজুড়ে মিস ওয়ার্ল্ড সংস্থার ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারাভিযানের প্রতিনিধিত্ব করবেন তিনি।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। দ্বিতীয় রানারআপের খেতাব পেয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।

মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ডোমিনিকান রিপাবলিকের প্রতিনিধিত্বের নতুন সুযোগ পেলেন জোহাইরি। শিক্ষকতা, সাংবাদিকতা ও সমাজসেবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।

এসি/আপ্র/০৬/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই