গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:১০ এএম ২০২৬
‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা
ছবি

ছবি সংগৃহীত

অ্যাকশন-থ্রিলারের ভিড়ে গ্রামীণ জীবনের গল্পে আলাদা জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। দীপক কুমার মিশ্রর এই সিরিজ ইতোমধ্যে চারটি সিজন পার করেছে। প্রতিটি সিজনই পেয়েছে তুমুল জনপ্রিয়তা। 

 

এই সিরিজের সচিব, প্রধান জি, প্রহ্লাদ চা, বনরাকস কিংবা বিকাশ চরিত্রগুলোও হয়ে উঠেছে দর্শকের পছন্দের পাত্র। এবার এই সিরিজ নিয়ে দুটি সুখবর দিলেন নির্মাতা দীপক। জানালেন, ‘পঞ্চায়েত ৫’-এর সম্পাদনা চলছে এখন। 

 

যদিও মুক্তির দিনতারিখ চূড়ান্ত হয়নি, তবে অক্টোবর কিংবা নভেম্বরেই সিরিজটি মুক্তি পাবে। আপাতত সেই লক্ষ্যেই কাজ করছে টিম। আর দ্বিতীয় সুখবরটি হলো, এখানেই শেষ হচ্ছে না ‘পঞ্চায়েত’। 

 

এক সাক্ষাৎকারে দীপকের কাছে জানতে চাওয়া হয়, পঞ্চম সিজনেই কি শেষ হচ্ছে ফুলেরা গ্রামের গল্প? জবাবে তিনি বলেন, ‘না। এরকম কিছু আমরা এখনো ভাবিনি।’ অর্থাৎ, তাদের চিন্তা-ভাবনায় আরও সিজনের পরিকল্পনা রয়েছে। 

 

দীপক জানান, পঞ্চম সিজনে সবগুলো চরিত্রের জীবনেই পরিবর্তন দেখা যাবে। নির্বাচনের পর ফুলেরা গ্রামের মানুষের জীবন কেমন, হেরে যাওয়া প্রধানজির জীবন কোন দিকে এগোবে, সেসব থাকবে গল্পে। 

 

আর সচিবের গল্পটাও এবার অনেকদূর এগোবে বলে জানান নির্মাতা। উল্লেখ্য, এই সিরিজের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়সাল মালিক, সানভিকা, অশোক পাঠক, পঙ্কজ ঝা, দুর্গেশ কুমার প্রমুখ। 

 

সিরিজটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।  

ডিসি/আপ্র/০৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই