গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অভিষেকেই চমক, সায়নীর প্রথম সিনেমা জায়গা করে নিল ১০ উৎসবে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৩ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৩ এএম ২০২৬
অভিষেকেই চমক, সায়নীর প্রথম সিনেমা জায়গা করে নিল ১০ উৎসবে
ছবি

ছবি সংগৃহীত

সায়নী গুপ্তা—একজন বাঙালি অভিনেত্রী, তবে অভিনয় করেন বলিউডে। হিন্দি সিনেমা ও সিরিজে বেশ পরিচিত একটি মুখ তিনি, ইতোমধ্যে অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমায়। এবার নির্মাতা হিসেবেও নাম লেখালেন এই অভিনেত্রী, আর প্রথম নির্মাণেই ঘটালেন এক চমক। 

সায়নী নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আসমানি’ একটি-দুটি নয়, নির্বাচিত হয়েছে মোট ১০টি চলচ্চিত্র উৎসবে। আগামী দুই মাসের মধ্যে এসব উৎসবেই প্রদর্শিত হবে সিনেমাটি। এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা। যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ভারতের মোট ১০টি উৎসবে দেখা যাবে ‘আসমানি’। 

এর আগেও বিভিন্ন আয়োজনে স্বীকৃতি অর্জন করেছে সিনেমাটি। এর মধ্যে ৫৯তম ওয়ার্ল্ডফেস্ট-হিউস্টন উৎসবে সেরা শিশুতোষ সিনেমার স্পেশাল জুরি পুরস্কার এবং ইন্ডি-মিম ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শর্ট ফিল্মের অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে সিনেমাটি।

 


সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক দাদি ও তার নাতনিকে ঘিরে। একটি গাড়ি কীভাবে তাদের জীবনে বিভিন্নভাবে মিশে আছে, সেই গল্পই ফুটে উঠেছে সিনেমায়। এতে ভালোবাসা, হারানোর ক্ষত এবং বন্ধুত্বের অপূর্ব এক মেলবন্ধন ঘটিয়েছেন সায়নী। 

উল্লেখ্য, ১৯৮৫ সালে কলকাতায় জন্ম নেওয়া সায়নী পড়াশোনা করেছেন ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। ২০১২ সালে ‘সেকেন্ড ম্যারেজ ডট কম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। 

 

এরপর তিনি অভিনয় করেছেন ‘ফ্যান’, ‘জলি এলএলবি ২’, ‘জাজ্ঞা জাসুস’, ‘যাব হ্যারি মেট সেজাল’, ‘ফুকরে রিটার্নস’ ও ‘আর্টিকেল ১৫’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায়। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ২০২৪ সালের সিনেমা ‘খাবো কা ঝামেলা’য়। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে তাকে দেখা গেছে ‘ফোর মোর শটস প্লিজ!’, ‘কল মি বে’, ‘দিল্লি ক্রাইম’ ও ‘গ্লোরি’র মতো সিরিজে।

ডিসি/আপ্র/০৮/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই