গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৯ এএম ২০২৬
‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া
ছবি

ছবি সংগৃহীত

আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে সফল। এবার তাদের একসঙ্গে পাওয়া যাবে বড় পর্দায়। তাদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। পরিচালনা করবেন এমএইচ খোকন। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। 

সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে প্রযোজকদের মধ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ অনেকে।


সামাজিক সচেতনতামূলক গল্পে নির্মিত হবে ‘লজ্জা’। 

এর গল্প লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ নিজেই। আর প্রধান চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে বাঁধন ও ফারিয়াকে। সংশ্লিষ্টরা জানান, ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। এদিকে বাঁধন বর্তমানে রয়েছেন দেশের বাইরে, ইতালিতে। 

ৎবিখ্যাত ভেনিস উৎসবে লড়ছে তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সে অধ্যায় শেষ করে দেশে ফিরেই তিনি যোগ দেবেন ‘লজ্জা’র শুটিংয়ে। এদিকে বাঁধনের হাতে আরো একটি সিনেমা রয়েছে, ‘গুলশানের চামেলী’। 

 

মোহাম্মদ ইকবালের এই সিনেমার শুটিং শুরু হবে বছরের শেষ দিকে। অন্যদিকে ফারিয়ার হাতে রয়েছে মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’। এর শুটিং প্রায় শেষ, বাকি কেবল একটি গানের দৃশ্যায়ন। অক্টোবরে সিনেমাটি আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ডিসি/আপ্র/০৯/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই