গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৫ এএম ২০২৬
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
ছবি

আমিশা প্যাটেল

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে বড়সডড় চুরি হয়েছে। গৃহপরিচারিকার বিরুদ্ধে কয়েক লাখ টাকার গয়না চুরির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিনেত্রীর তরফে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে চুরি যাওয়া গয়না উদ্ধারের তদন্তে নেমেছে পুলিশ। 

 

অভিযোগ, প্রায় পাঁচ-ছয় মাস ধরেই ওই পরিচারিকাকে চুরির কথা স্বীকার করে গয়না ফেরত দেওয়ার জন্যেও বলেছিলেন। পুলিশ সূত্রে খবর, মুম্বাইয়ে চার্চগেটের যে বাড়িতে আমিশা প্যাটেলের মা আশা প্যাটেল থাকেন, ওই বাড়ি থেকেই গয়না চুরি হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে ওই বাড়ি থেকে একটি হিরের বালা হারিয়ে যায়। 

 

সেসময়েই গৃহপরিচারিকা সীমাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন নায়িকার মা। প্রায় পাঁচ-ছয় মাস ধরেই ওই পরিচারিকাকে চুরির কথা স্বীকার করে গয়না ফেরত দেওয়ার জন্যেও বলেছিলেন। কিন্তু গয়না ফেরত না পাওয়ায় মেরিন ড্রাইভ থানায় অভিযোগ দায়ের করেন আমিশার মা আশা প্যাটেল। 

যে বালাটি খোয়া গিয়েছে তার আনুমানিক বাজারদর বর্তমানে ৫ লক্ষ টাকা। আশা প্যাটেলের অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করে মেরিন ড্রাইভ থানার পুলিশ। তদন্তে নেমে বীরার থেকে পরিচারিকা সীমাকে আটক করা হয়।

 


সীমাকে আদালতে পেশ করা হলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে চুরি যাওয়া বহুমূল্য গয়না এখনও ফেরত পাওয়া যায়নি। 

জানা গিয়েছে,আমিশার চার্চগেটের বাড়িতে বিগত দেড় বছর ধরে কাজ করছিলেন সীমা। অতীতে তার বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ডিসি/আপ্র/১২/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

‘ওম্যান আননোন’-এর দখলে ভেনিসের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘ওম্যান আননোন’-এর দখলে ভেনিসের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন জিতে নিয়েছে ডেনিশ নির্মাতা ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই