গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর : নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০০:৩৭ এএম ২০২৬
খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর : নুসরাত ফারিয়া
ছবি

নুসরাত ফারিয়া

তারকাদের ঝলমলে জীবনের আড়ালে থাকে অনেক চড়াই-উতরাই। সেই পর্দার পেছনের গল্প আর জীবনের কঠিন অভিজ্ঞতার কথা সোজাসাপ্টা জানালেন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। 

 

সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের জীবনের দর্শন ও অজানা অভিজ্ঞতার ঝুলি খুলেছেন তিনি।  পডকাস্টে নুসরাত ফারিয়া নিজের নাম নিয়ে এক মজার তথ্য শেয়ার করেন। 

তার পূর্ণ নাম নুসরাত জাহান ফারিয়া হলেও মা আদর করে নাম রেখেছিলেন ‘সেতু’। 

 

পরিবারের ঘনিষ্ঠজনদের কাছে তিনি আজও এই নামেই পরিচিত। 

জীবনে চলার পথে বন্ধু আর আপনজন চেনার অভিজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, ‘জীবনে উত্থান-পতন সবারই থাকে। তবে আমার জীবনের খারাপ সময়গুলো আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে- কে আসলে আপন আর কে পর।’ 

 

দুই বছর আগে ভালোবাসা দিবসে ভক্তদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেছিলেন, সঙ্গীকে গোলাপ দেওয়ার চেয়ে প্রতিদিন সম্মান দেওয়া বেশি জরুরি। নিজেকে বিলীন করে কাউকে ভালোবাসা নয়, বরং নিজের ভালো থাকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছিলেন তিনি। পডকাস্টে ফারিয়া জানান, সেই দর্শনে তিনি আজও অটল। 

এছাড়া পডকাস্টের এই আড্ডায় প্রেম, বিয়ে এবং সমসাময়িক নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের এই নবম পর্বটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। 

 

১০০ মিনিট ব্যাপ্তির বিশেষ এই পর্বটি আগামী ৩১ জানুয়ারি, রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার করা হবে।

 

এসি/আপ্র/৩১/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা
২৮ জুলাই ২০২৬

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে’-আশির দশকের শেষভাগে প্রকাশিত ডিফ্রেন...

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২৮ জুলাই ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র ম...

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্টে ভেন্যু পরিবর্তন, শর্তভঙ্গ ও অব্যবস্থাপনার অভিযোগে...

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি
২৮ জুলাই ২০২৬

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি

বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন অভিনেত্রী পরীমনির দখলে। দীর্ঘদিন শী...

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল
২৭ জুলাই ২০২৬

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল

জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল জানিয়েছেন, জটিল কানের সমস্যায় আক্রান্ত হওয়ায় ধীরে ধীরে শ্রবণশক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই