গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

বড়পর্দায় আসছে ‘নাগিন’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৭:২৩ এএম ২০২৬
বড়পর্দায় আসছে ‘নাগিন’
ছবি

মৌনী রায়

সিনেমা হিসেবে বড়পর্দায় আসতে পারে একসময়ের জনপ্রিয় ভারতীয় ধারাবাহিক ‘নাগিন’। বলিউড প্রযোজক একতা কাপুর তার সফল এই ফ্র্যাঞ্চাইজিকে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের বাইরে গিয়ে ‘নাগিন’-এর নতুন সংস্করণ সরাসরি সিনেমা হলে মুক্তি দেওয়ার ভাবনা রয়েছে প্রযোজকের। 

ইতোমধ্যে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। তবে সিনেমাটির কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

 

আগের সিজনগুলোর পরিচিত মুখদের কাউকে দেখা যাবে, নাকি নতুন কোনো অভিনেত্রীকে ‘নাগিন’ চরিত্রে উপস্থাপন করা হবে- তা নিয়ে আলোচনা চলছে। 

 

প্রসঙ্গত, একতা কাপুর প্রযোজিত ‘নাগিন’ টেলিভিশনে একাধিক সিজনে প্রচারিত হয়েছে এবং প্রতিটি সিজনেই দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে।

 মৌনী রায়, তেজস্বী প্রকাশসহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।  

টিআরপি তালিকায় নিয়মিত শীর্ষে থাকার কারণে ‘নাগিন’কে ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে ধরা হয়। এবার সেই জনপ্রিয় গল্প বড়পর্দায় কীভাবে উপস্থাপিত হয়, সেদিকেই নজর দর্শকদের।

 

 

এসি/আপ্র/০১/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২৮ জুলাই ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র ম...

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্টে ভেন্যু পরিবর্তন, শর্তভঙ্গ ও অব্যবস্থাপনার অভিযোগে...

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি
২৮ জুলাই ২০২৬

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি

বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন অভিনেত্রী পরীমনির দখলে। দীর্ঘদিন শী...

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল
২৭ জুলাই ২০২৬

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল

জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল জানিয়েছেন, জটিল কানের সমস্যায় আক্রান্ত হওয়ায় ধীরে ধীরে শ্রবণশক্...

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ
২৭ জুলাই ২০২৬

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী এক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই