গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৫ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৪৬ এএম ২০২৬
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী
ছবি

ছবি সংগৃহীত

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আলোচিত চলচ্চিত্র ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও জনপ্রিয় ‘ঝিমলি’ চরিত্রে দর্শকের সামনে হাজির হচ্ছেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। এবার তাকে দেখা যাবে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

তবে মুক্তির আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনব প্রচার ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে কৌতূহল ও আলোচনা। প্রচারে কৌশানীকে দেখা গেছে একেবারে মেছুনির বেশে।

প্রকাশিত ওই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ ভিডিওতে মাথার চুল শক্ত করে খোঁপায় বাঁধা, গায়ে সাধারণ শাড়ি, মুখে শ্যামলা সাজ এবং পুরোপুরি আকর্ষণহীন সাজে হাজির হয়েছেন কৌশানী। ফলে তাকে চেনাই কঠিন। হাতে একের পর এক বড় মাছ তুলে ধরে মাছবাজারের মেছুনির মতো সুর মিলিয়ে ক্রেতাদের ডাকতেও দেখা যায় তাকে।

তবে রুপালি পর্দার জন্য মাছ কাটার অভিজ্ঞতা খুব একটা স্বস্তিদায়ক ছিল না কৌশানীর জন্য। বটির কাছে বড় মাছ নিয়ে ঘষতে ঘষতে রীতিমতো হিমশিম খেতে দেখা যায় অভিনেত্রীকে। একপর্যায়ে নাজেহাল হয়ে মজার ছলে তাকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি! দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’

ভিডিওতে শুধু মাছ কাটতেই দেখা যায়নি তাকে। ‘অ্যাকশন’ শব্দটি কানে আসার সঙ্গে সঙ্গেই বাজারের হকারদের মতো গলা ফাটিয়ে চিৎকার শুরু করেন কৌশানী। হাতে বড় মাছ উঁচিয়ে তার হাঁক ছিল, ‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ! বাড়িতে সবাই খুশি হবে, নিয়ে যান, নিয়ে যান।’

আবার কখনো শুটিং সময়মতো শেষ করার অনুরোধ জানিয়ে রসিকতার সুরে তাকে বলতে শোনা যায়, ‘এরকম করছি, এর মধ্যেই কিনে নিন, পায়ে পড়ছি।’

এসি/আপ্র/০৭/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ নিয়ে হাইকোর্টে কঙ্গনা
০৮ অক্টোবর ২০২৬

আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ নিয়ে হাইকোর্টে কঙ্গনা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে প্রায়ই তারকাদের বিভিন্ন বিভ্রান্তিকর ও আপ...

নানার মৃত্যুতে কাঁদছে বলিউড
০৮ অক্টোবর ২০২৬

নানার মৃত্যুতে কাঁদছে বলিউড

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর সংবাদে মন খারাপ বলিউডের সিনেদুনিয়ার সতীর্থদের। জাতীয় পুরস্কার...

শাহরুখের সেই এক মন্ত্র এখনো মেনে চলেন অভিষেক
০৮ অক্টোবর ২০২৬

শাহরুখের সেই এক মন্ত্র এখনো মেনে চলেন অভিষেক

বলিউড ইন্ডাস্ট্রিতে তারকাদের সমীকরণ নিয়ে নেটিজেনদের মাঝে জল্পনা-কল্পনার অন্ত নেই। তবে এর মাঝেও কিছু...

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা
০৮ অক্টোবর ২০২৬

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা

পর্দায় একসময় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মাতিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই