গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

নানার মৃত্যুতে কাঁদছে বলিউড

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫ পিএম, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৩৫ এএম ২০২৬
নানার মৃত্যুতে কাঁদছে বলিউড
ছবি

ছবি সংগৃহীত

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর সংবাদে মন খারাপ বলিউডের সিনেদুনিয়ার সতীর্থদের। জাতীয় পুরস্কার,পদ্ম সম্মানে ভূষিত শিল্পীর মৃত্যুতে শোকের আবহে সামাজিক যোগাযোগমাধ্যম যেন পরিণত হয়েছে শোকের বইয়ে।  

শোক জানিয়েছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, মনোজ বাজপেয়ী, পঙ্কজ ত্রিপাঠ, মণীষা কৈরালাসহ অনেকেই। প্রিয় বন্ধু নানার প্রয়াণে শোকাহত অনুপম খের। এক ভিডিও বার্তায় অভিনেতাকে ভারতীয় সিনেদুনিয়ার অন্যতম সেরা অভিনেতা হিসেবে উল্লেখ করেন তিনি। অনুপম বলেন, কাজের মাঝেই ঘণ্টা দুয়েক আগে আমি মর্মান্তিক খবরটা পেলাম, যে আমার বন্ধু নানা পাটেকর- ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা এবং সেরা মানুষ আর আমাদের মাঝে নেই। 

একটা কাজ শেষ করে মাত্রই দর্শকের সামনে ‘কার্টেন কল’ সেরেছি, মঞ্চের পিছনের দিকে যাওয়ার সময় আমাদের পরিচালক গজেন্দ্র আমাকে বললেন, ‘নানা আর নেই।’ কথাটা শোনার পরও আমাকে বহু মানুষের সঙ্গে দেখা করতে হল, ছবি তুলতে হল হাসিমুখে।


এমনকী খেতেও বসেছিৃ, অথচ তখনও মনে-মনে পুরোপুরি খবরটা বিশ্বাস করতে পারছিলাম না। অত্যন্ত কঠিন কাজ! কিন্তু কোথাও একটা মনে হচ্ছিল, নানা নিশ্চয়ই চাইতেন- আমি যেন আমার কাজটা শেষ করি। যে দর্শক আমাদের দেখতে এসেছিলেন, তাদের প্রতি অভিনেতা হিসেবে আমার দায়িত্ব পালন করি। 

তারপর, হয়তো, ওর কথা মনে করি। আসলে, ওকে যতটা চিনি, তাতে মনে হয়েছে কোনও শ্রদ্ধার্ঘ্য বা বিশেষভাবে স্মরণের কথা শুনলেই ও হয়তো হেসেই উড়িয়ে দিত। বলত- ‘আরে তাতে কী হয়েছে? মারা গিয়েছি তো, কী এমন বড় ব্যাপার? সবাই তো মরেই যায়।’ 

এমনই ছিল আমাদের নানা, সোজাসাপ্টা। অনাড়ম্বর, এমনকী কঠিন কথাও নিজের মতো করে বলার এক অনন্য ভঙ্গি ছিল ওর। তিনি আরও যোগ করেন, বন্ধু, তোমার অভাববোধ করব খুব। 

তোমার সেই আন্তরিকতা, জড়িয়ে ধরা আর অসাধারণ সব অভিনয়। তোমাকে খুব মনে পড়লে আমি তোমার সিনেমাগুলো দেখব। আজ ইচ্ছে করছে, যদি তোমাকে আরও একবার জড়িয়ে ধরতে পারতাম। তোমার পরিবার এবং যারা তোমাকে ভালোবাসতেন, তাদের সবার প্রতি আমার ভালোবাসা ও গভীর সমবেদনা রইল।


নানা পাটেকরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তীও। প্রয়াত অভিনেতাকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে মহাগুরু বলেছেন, আমি গভীরভাবে শোকাহত। কারণ নানা পাটেকর ছিলেন আমার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। 

উনি বহু মানুষকে সাহায্য করতেন। লোকে বলত, ওর মেজাজ চড়া বা উনি হুটহাট রেগে যান, কিন্তু রাগ তো তখনই হয় যখন সবকিছু বিসুশৃঙ্খলভাবে চলে- আসলে, আমিও তো তখন রেগে যাই। 

সবকিছু যদি ঠিকঠাক থাকে, তবে রাগ হবে কেন? সিনেমার গণ্ডি ছাড়িয়েও আমাদের বন্ধুত্ব অনেক গভীর ছিল। বলতে পারি, সিনেমার বাইরেও আমাদের সম্পর্কটা খুব ভালো ছিল। মনীষা কৈরালার সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন নানা পাটেকর। 

সহ-অভিনেতার প্রয়াণে তার শোকবার্তা, একজন মহান অভিনেতা, অসাধারণ ব্যক্তিত্ব এবং অভিনয়ের জগতের এক প্রকৃত দিকপালের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। চলচ্চিত্রের জগতে তার অবদান এবং অভিনয়ের প্রতি তার নিষ্ঠা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। 

শান্তিতে ঘুমোন। নানাকে ‘গুরু’ সম্বোধন করে পঙ্কজ ত্রিপাঠীর মন্তব্য, আমাদের সমগ্র সিনেজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। এটা আমার ব্যক্তিগত শোকও বটে। ‘কালা’ সিনেমায় তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল এবং সেই অভিজ্ঞতা আমার কাছে চিরকাল বিশেষ হয়ে থাকবে। উনি শুধু আমার সহ-অভিনেতাই ছিলেন না বরং পথপ্রদর্শকও ছিলেন।


পঙ্কজ আরও বলেন, আমাকে অভিনয়শৈলী, জীবনের সিদ্ধান্ত এবং অভিনয়ের সূক্ষ্ম বিষয়গুলো সম্পর্কেও নানা উপদেশ দিতেন। তাকে দেখে এবং তার কথা শুনে আমি অনেক কিছু শিখেছি। নাটকে তার নির্দেশনা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 

 

তার চলে যাওয়া আমার কাছে গুরুবিয়োগের মতো। নানা পাটেকরের অনুপস্থিতি অনুভূত হলেও তার থেকে পাওয়া শিক্ষা এবং অসাধারণ সব কাজ আমাকে ও আগামী প্রজন্মের অভিনেতাদের অনুপ্রাণিত করবে। নানার মৃত্যুর খবর এখনও বিশ্বাসই করতে পারছেন না মনোজ বাজপেয়ী। 

 

তিনি লেখেন, অবিশ্বাস্য! বিশ্বাসই হচ্ছে না যে, নানা পাটেকরজি আর নেই। আমাদের মধ্যে যারা সিনেজগতে জায়গা করে নেওয়ার আশায় মুম্বাইতে এসেছিলাম, তাদের অনেকের কাছেই নানা ছিলেন অনুপ্রেরণা। তার পথচলা ছিল আমাদের আশার আলো। 

উনি আমাদের বিশ্বাস করতে বাধ্য করেছিলেন যে- নিজের শিল্পদক্ষতা, স্বকীয়তা এবং নিজের সত্তার প্রতি অটল থাকাই সিনেইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আমরা আমাদের অন্যতম সেরা একজন অভিনেতাকে হারালাম। আপনাকে খুব মনে পড়বে, নানাজি।


সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে নানার ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজি সুপারহিট। ‘উদয় ভাই’য়ের প্রয়াণে শোকপ্রকাশ করে খিলাড়ি বললেন, বলিউডের বিরল অভিনেতা। যাকে দর্শকের মনোযোগ আকর্ষণের জন্য কখনওই অতিরিক্ত কিছু করতে হত না। 

সেই কণ্ঠস্বর, সেই গভীরতা, প্রতিটি অভিনয়ে সেই সততা- সব মিলিয়ে তিনি অনন্য। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে ‘ওয়েলকাম’ এবং অতি সম্প্রতি ‘হাউসফুল ৫’-এ তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। 

সেই সব শুটিংয়ের কত যে স্মৃতি, যা আমি সবসময়ে সযত্নে আগলে রাখব। নানাজি সত্যিই অদ্বিতীয়। বিশ্বাসই হচ্ছে না যে আপনি আর নেই। এত সব সুন্দর স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে যে কতটা মনে পড়বে, সেটা ভাষায় বলে বোঝাতে পারব না। 

নানা ছিলেন আদ্যোপান্ত ক্রিকেট ভক্ত। বিরাট কোহলি ছিলেন পছন্দের ক্রিকেটার। তার প্রয়াণে শোকবার্তা কোহলিরও। তিনি লেখেন, ভারতীয় চলচ্চিত্রের এক প্রকৃত কিংবদন্তি। তার কাজ ও অবদান প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকবে। 

 

শান্তিতে বিশ্রাম নিন, নানা পাটেকর জি। উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। এই অভিনেতার বয়স হয়েছিল ৭৫ বছর।

ডিসি/আপ্র/০৮/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ নিয়ে হাইকোর্টে কঙ্গনা
০৮ অক্টোবর ২০২৬

আপত্তিকর ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ নিয়ে হাইকোর্টে কঙ্গনা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে প্রায়ই তারকাদের বিভিন্ন বিভ্রান্তিকর ও আপ...

শাহরুখের সেই এক মন্ত্র এখনো মেনে চলেন অভিষেক
০৮ অক্টোবর ২০২৬

শাহরুখের সেই এক মন্ত্র এখনো মেনে চলেন অভিষেক

বলিউড ইন্ডাস্ট্রিতে তারকাদের সমীকরণ নিয়ে নেটিজেনদের মাঝে জল্পনা-কল্পনার অন্ত নেই। তবে এর মাঝেও কিছু...

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা
০৮ অক্টোবর ২০২৬

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা

পর্দায় একসময় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মাতিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাস্...

আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর
০৮ অক্টোবর ২০২৬

আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর

পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা পাটেকর নিজেকে বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই