গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মেনু

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০১ পিএম, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১৪ এএম ২০২৬
কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা
ছবি

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে পর্দার বাইরের ছোটখাটো অভ্যাসেও যে তারকারা সাধারণ মানুষের মতোই, তার প্রমাণ দিলেন বলিউড অভিনেত্রী কাজল। দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতেই হাত মুছতে দেখা গেছে তাকে। 

 

মুহূর্তটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা। ভিডিওটিতে দেখা যায়, নবমীর সকালে দুর্গাপূজার মণ্ডপে মিষ্টি খেতে খেতে গল্পে মেতে উঠেছিলেন কাজল। খাওয়া শেষে শাড়িতে হাত মুছে নেন তিনি। আর সেই দৃশ্যই ধরা পড়ে ভিডিওতে। 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেও কাজলের এই সহজ-স্বাভাবিক আচরণ ভক্তদের নজর কেড়েছে।


বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে কাজল। বাঙালি পরিবারে জন্ম নিলেও বড় হওয়াটা তার মুম্বাইয়ে। তার এই ভিডিওতে এই কাণ্ডের মাধ্যমে বাঙালিয়ানার ছাপ পেলেন নেটিজেনরা। এমনিতেও মুম্বাইয়ে এই মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপূজার আয়োজনজুড়েই থাকে বাঙালিয়ানার ছোঁয়া। 

 

পরিবারের অন্য সদস্যদের মতো কাজলের সাজেও তার প্রতিফলন দেখা যায়। নবমীর সকালে নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের সাজে নজর কাড়েন তিনি। 

সামাজিক মাধ্যমে কাজলের এই ভিডিও দেখে অনেকে তাকে ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ নিজেদের অভ্যাসের সঙ্গে মিল খুঁজে পেয়ে লিখেছেন, ‘এটা তো আমিও করি।’

ডিসি/আপ্র/২০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!
২০ অক্টোবর ২০২৬

মদ্যপ অবস্থায় গান, জনপ্রিয় গায়ককে মঞ্চ থেকে নামিয়ে দিলেন মন্ত্রী!

নবরাত্রির অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বিতর্কে জড়ালেন ভারতের জনপ্রিয় পাঞ্জাবী গায়ক দালের মেহেন্দি। উত্তর...

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার
২০ অক্টোবর ২০২৬

৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার

মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও প্রসাধনসামগ্রী ব্যবসায়ী কাইলি জেনার। এবার একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে আলোচ...

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা
২০ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের রাস্তায় ধরা পড়লেন স্টাইলিশ মিথিলা

ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। সে...

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি
২০ অক্টোবর ২০২৬

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

পর্দার অভিনয়ের মানুষ পরীমনি। তবে বেশি আলোচনায় থাকেন ব্যক্তিগত ইস্যুতে। কিছুদিন পরপরই কোনো না কোনো প্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে