গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তায় নেটদুনিয়ায় প্রশংসিত অভিষেক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৩৫ এএম ২০২৬
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তায় নেটদুনিয়ায় প্রশংসিত অভিষেক
ছবি

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন -ছবি সংগৃহীত

অনেক বছর ধরেই বড়পর্দায় খুব বেছে বেছে কাজ করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কাজের সংখ্যা কমলেও তাকে ঘিরে দর্শকদের আগ্রহে কখনোই ভাটা পড়েনি। বরং গত কয়েক বছর ধরে তার ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে বিভিন্ন গুঞ্জন ও কাটাছেঁড়া চলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব নিয়ে দীর্ঘদিন নীরব ছিলেন এই তারকা দম্পতি। তবে সম্প্রতি ঐশ্বরিয়াকে নিয়ে করা এক মন্তব্যে সেই নীরবতা ভাঙলেন অভিষেক বচ্চন। আর তাতেই নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি। সৌন্দর্য প্রতিযোগিতায় সাফল্যের পর বলিউডে পা রেখে অল্প সময়ের মধ্যেই প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠেন ঐশ্বরিয়া। কর্মজীবনের এক পর্যায়ে এসে স্বেচ্ছায় কাজের গতি কমান তিনি। বিষয়টি নিয়ে কখনোই নিরাপত্তাহীনতায় ভোগেননি বলে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। ঐশ্বরিয়ার ভাষায়, আমার মেয়েকে বড় করার দায়িত্ব রয়েছে। পাশাপাশি স্বামীকে সময় দেওয়াও গুরুত্বপূর্ণ। তাই এসব নিয়ে আমার মনে কোনো দ্বিধা কাজ করে না। জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি আলাদা।
অভিনয়ে ফিরলেও ঐশ্বরিয়া কাজ করছেন অত্যন্ত বেছে বেছে। সর্বশেষ ২০২৩ সালে তাকে দেখা গেছে আলোচিত সিনেমা ‘পোন্নিয়ান সেলভান ২’-এ। সিনেমাটিতে তার অভিনয় প্রশংসিত হয় দর্শক ও সমালোচকদের কাছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটাগরিকদের একাংশ অভিষেককে উদ্দেশ্য করে মন্তব্য করেন, ঐশ্বরিয়া যেন আরো বেশি সিনেমায় কাজ করেন-সে বিষয়ে তিনি যেন ‘অনুমতি’ দেন।

এমন মন্তব্যের জবাবে অভিষেক স্পষ্ট করে বলেন, আমি ওকে অনুমতি দেওয়ার কেউ নই। ও নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। যে কাজ করতে ও ভালোবাসে, সেখানে আমার অনুমতির প্রশ্নই নেই।

অভিষেকের এই বক্তব্য দ্রুতই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। অনেকেই তার এই অবস্থানকে সাধুবাদ জানিয়ে মন্তব্য করছেন, স্ত্রীর স্বাধীনতা ও সিদ্ধান্তকে সম্মান করার ক্ষেত্রে অভিষেক একজন আদর্শ স্বামী। দাম্পত্য নিয়ে তার এই পরিণত মনোভাবেই মন জয় করেছেন নেটাগরিকদের।
সানা/আপ্র/৬/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই