গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

সময় হলে সব জানাবেন বুবলী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:১০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:৫২ এএম ২০২৬
সময় হলে সব জানাবেন বুবলী
ছবি

ছবি সংগৃহীত

ঢালিউডে জোর গুঞ্জন, মা হতে চলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার উপস্থিতি এবং শারীরিক পরিবর্তন এই আলোচনাকে উসকে দিয়েছে। তবে বরাবরের মতো এবারও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রেখেছেন এই নায়িকা।  

গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে হাজির হন বুবলী। অনুষ্ঠানে একটি সাদা ফ্লোর টাচ গাউন পরেছিলেন। তার একটি ভিডিও ভাইরাল হলে নেটিজেনরা দাবি করেন, ক্যামেরায় তার বেবিবাম্প স্পষ্ট ধরা পড়েছে। এছাড়াও সেই ইভেন্টে উপস্থিত সাংবাদিকদের মনেও কৌতূহল জাগে। 

 

বিশেষ করে, তার হাঁটাচলা এবং শারীরিক ভঙ্গি দেখে উপস্থিত অনেকেরই মনে হয়েছে তিনি মা হতে চলেছেন। সেই অনুষ্ঠানে মা হওয়ার গুঞ্জন নিয়ে বুবলী সরাসরি অস্বীকার না করলেও স্বীকারও করেননি। 

 

সেখানে এক প্রশ্নের জবাবে তিনি কৌশলী উত্তর দেন। বুবলী বলেন, আপনাদেরকে আমি কখনই সেই দোষটা দেই না, কারণ আপনারা নিউজ করবেন এটাই খুব স্বাভাবিক। এবং অডিয়েন্সের জায়গা থেকে আগ্রহ থাকবে। 

তবে সবকিছুরই তো একটা সময় আছে, একটা স্থান-কাল-পাত্র আছে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। বুবলী বলেন, আজকে যেহেতু আমরা একটা গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি... সো আমি চাই যে ন্যাচারাল বাই রাখিতে আমরা থাকি আপাতত। যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব।


এদিকে শোনা যাচ্ছে, বুবলী খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন। গুঞ্জন রয়েছে, শাকিব খানের পরামর্শেই তিনি মার্কিন মুলুকে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে সময় শাকিব খানও তার পাশে থাকতে পারেন। দীর্ঘদিন ধরে শাকিব ও বুবলীর সম্পর্কের দূরত্বের কথা শোনা গেলেও তাদের পুনরায় বাবা-মা হওয়ার গুঞ্জন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। 

সাম্প্রতিক সময়ে এ নিয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়লে বরাবরের মতো কৌশলী উত্তর দিয়ে গেছেন নায়িকা। এবারও তার ব্যতিক্রম হলো না। গুঞ্জনের সূত্রপাত, গত বছর নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে সন্তান শেহজাদ খান বীরসহ এই জুটিকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। তখন থেকেই গুঞ্জন শুরু হয় যে তারা হয়তো আবারও এক হচ্ছেন। 

বর্তমান পরিস্থিতিতে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে- বুবলীর সম্ভাব্য সন্তানের বাবা কি তবে শাকিব খানই?

 

ডিসি/আপ্র/০৭/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা
১৯ মে ২০২৬

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা

ভারতীয় সংগীতশিল্পী ও মোটিভেশনাল স্পিকার কেনিশা ফ্যান্সিস ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক ট্রল ও সমালোচনার...

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’
১৮ মে ২০২৬

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রে থিয়েট...

প্রশংসায় ভাসছেন পড়শী
১৮ মে ২০২৬

প্রশংসায় ভাসছেন পড়শী

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। সুরেলা কণ্ঠের জাদুতে যেমন শ্রোতাদের মন জয় করেছেন, তেমন...

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান
১৮ মে ২০২৬

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান

বলিউডের বাতাসে তারকাদের প্রেম আর বিয়ের গুঞ্জন নিত্যদিনের বিষয়। সেই হাওয়ায় অনেক সময়ই ভেসে বেড়ায় অভিনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে