গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মেনু

আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৯ পিএম, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৩ এএম ২০২৬
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি
ছবি

ছবি সংগৃহীত

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন চিত্রনায়িকা পরীমনি।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময়ের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি তার মক্কেল।

তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল ওই আবেদনের বিরোধিতা করেন। তিনি অভিযোগ করেন, পরীমনি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হয়ে বারবার সময়ের আবেদন করছেন। পরে আদালত সময়ের আবেদন নাকচ করে তার জামিন বাতিল এবং গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বুধবার জানান, বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তার মক্কেল। এ সময় জামিন পাওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, ওই দিন ঢাকার বোট ক্লাবে গিয়ে বাদীর সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে পরীমনি তাকে সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তিনি আহত হন বলে অভিযোগ করেন নাসির।

মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২৩ সালের ১৮ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি। প্রতিবেদনে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়।

পরবর্তী সময়ে ২০২৫ সালের ২৬ জানুয়ারি আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর মধ্য দিয়ে বোট ক্লাবকাণ্ডে দায়ের করা পাল্টাপাল্টি মামলায় পরীমনি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ দুজনই বিচারপ্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।

এসি/আপ্র/০৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আদালতে পরীমনি, ১০ ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ঘিরে রেখেছেন গাড়ি
০৫ নভেম্বর ২০২৬

আদালতে পরীমনি, ১০ ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ঘিরে রেখেছেন গাড়ি

গ্রেফতারি পরোয়ানা জারির এক দিন পর আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বে...

৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত
০৫ নভেম্বর ২০২৬

৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

দক্ষিণী সিনেমায় নতুন এক জুটি নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। প্রায় ৫০ বছরের বয়সের ব্যবধান পেরি...

শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি
০৪ নভেম্বর ২০২৬

শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি

কোনও রাজনৈতিক দলই ভুলের ঊর্ধ্বে নয়। আবার অন্য দলের সমর্থক বলেই কাউকে ঘৃণা করার মানুষও আমি নই- এভাবেই...

চলে গিয়েও গানে গানে বেঁচে আছেন এন্ড্রু কিশোর
০৪ নভেম্বর ২০২৬

চলে গিয়েও গানে গানে বেঁচে আছেন এন্ড্রু কিশোর

বাংলা চলচ্চিত্রের গানে যার কণ্ঠ কয়েক দশক ধরে মুগ্ধ করেছে শ্রোতাদের, যিনি অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে