গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘জয়িতা’ হয়ে আদালতে লড়বেন কৌশানী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:০৪ এএম ২০২৬
‘জয়িতা’ হয়ে আদালতে লড়বেন কৌশানী
ছবি

ছবি সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। এবার ন্যায়বিচারের দাবিতে আদালতের দ্বারস্থ হতে যাচ্ছেন তিনি; তবে ব্যক্তিগত কারণে নয়, ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’-তে তাকে এমন একটি লড়াকু চরিত্রে দেখা যাবে।  

 

সম্প্রতি সিরিজটির প্রি-টিজার মুক্তি পাওয়ার পর এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে। সিরিজটিতে কৌশানী অভিনয় করেছেন ‘জয়িতা চৌধুরী’ নামের এক নারীর চরিত্রে। যেখানে দেখানো হবে, জয়িতা তার কর্মক্ষেত্রে নিয়মিত হেনস্তার শিকার হন।


প্রতিদিনের ছোট ছোট অপমান সহ্য করতে করতে একপর্যায়ে তিনি এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নেন। নিজের অধিকার আদায়ে একাই আদালতের দ্বারস্থ হন এবং শুরু হয় আইনি লড়াই। তার বিপরীতে এই সিরিজে দেখা যাবে অভিনেতা সৌম্য ব্যানার্জিকে। 

 

গত বছর থেকেই নিজেকে নতুনভাবে পর্দায় হাজির করছেন কৌশানী মুখার্জি। নির্মাতা শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের ‘বহুরূপী’ সিনেমায় তার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। 

এরপর ‘কিলবিল সোসাইটি’ ও ‘রক্তবীজ ২’ সিনেমার মাধ্যমেও তিনি নিজের জাত চিনিয়েছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আদালতের ময়দানে লড়াকু চরিত্রে তার এই নতুন যাত্রা ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

 

 জয়দীপ মুখার্জি পরিচালিত এই সিরিজে কৌশানী ও সৌম্য ছাড়াও অভিনয় করেছেন কৌশিক সেন, রাহুল ব্যানার্জি, বাসবদত্তা চ্যাটার্জি, প্রতীক দত্ত ও অনিরুদ্ধ গুপ্তর মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা। জানা গেছে, আগামী ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে সিরিজটি।

 

ডিসি/আপ্র/০৮/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই