গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেনু

মরক্কোর মেয়ে, কানাডার নাগরিক নোরা ভারতে কেন?

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮ পিএম, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৫৫ এএম ২০২৬
মরক্কোর মেয়ে, কানাডার নাগরিক নোরা ভারতে কেন?
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে ভারতের দিল্লির আদালতে হাজির হতে হয়েছে। প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজির মামলায় সাক্ষী হিসেবে তাঁকে ডাকা হয়েছিল। মামলার অন্যতম অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে তদন্তে নোরার নাম আসে।

শুক্রবার (৬ নভেম্বর) আদালতে নিজের বক্তব্য দেওয়ার সময় ভারতে অবস্থানের কারণও জানিয়েছেন এই অভিনেত্রী।

নোরা জানান, টি-সিরিজের সঙ্গে কাজের জন্য ভিসা নিয়ে তিনি ভারতে অবস্থান করছেন। এ সময় চেন্নাই সফর এবং সুকেশের স্ত্রী লীনা পলসের সঙ্গে সাক্ষাতের বিষয়েও আদালতকে জানান তিনি।

এর আগে নোরাকে দুইবার আদালতে তলব করা হয়েছিল। চলতি মাসের শুরুতে তাঁর আইনজীবী আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। সাক্ষী হিসেবে নোরার আদালতে উপস্থিত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আদালতকে অবহেলা না করার বিষয়ে তাঁকে সতর্কও করেন।

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, সরকারি কর্মকর্তা পরিচয়ে ফোর্টিস হেলথকেয়ারের কর্ণধার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতির কাছ থেকে তাঁর স্বামীর জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এই অর্থ হাতিয়ে নেন সুকেশ ও তাঁর সহযোগীরা।

সুকেশ ও তাঁর স্ত্রী লীনা পলসের সঙ্গে যোগাযোগের বিষয়ে নোরাকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। পরে সম্পূরক অভিযোগপত্রে তাঁকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়। পুলিশের দাবি, নোরা ও জ্যাকুলিন ফার্নান্দেজসহ বলিউডের কয়েকজন অভিনেত্রীকে দামি উপহার দিয়েছিলেন সুকেশ।

২০২২ সালে নোরাকে একটি বিএমডব্লিউ গাড়ি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করেননি বলে আগে জানিয়েছিলেন অভিনেত্রী।

জাতিগতভাবে নোরা ফাতেহির শিকড় মরক্কোয়। তিনি কানাডার নাগরিক। তাঁর জন্ম কানাডার কুইবেকের মন্ট্রিয়লে। সেখানেই তাঁর বেড়ে ওঠা ও পড়াশোনা। তবে কাজের সূত্রে কর্মভিসা নিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন এই অভিনেত্রী।

এসি/আপ্র/০৭/১১/২০২৬

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

চরিত্র নিয়ে অপমান করলেও নীতির জায়গা থেকে সরবো না: প্রভা
০৭ নভেম্বর ২০২৬

চরিত্র নিয়ে অপমান করলেও নীতির জায়গা থেকে সরবো না: প্রভা

‘যে কোনো নারীর পাশে দাঁড়াব, প্রয়োজনে হাজারবার। এজন্য কেউ আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেও বা অপমান করল...

ছাত্রীদের কাছে ইভটিজিং-এর শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন
০৭ নভেম্বর ২০২৬

ছাত্রীদের কাছে ইভটিজিং-এর শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন

জীবনের এক অজানা অধ্যায় ভাগ করে নিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ইন্ডাস্ট্রিজের ‘অ্যাংরি ইয়াং ম্যান...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় ৭ ব্যান্ডের কনসার্ট
০৫ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় ৭ ব্যান্ডের কনসার্ট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে এক মঞ্চে গাইবে দেশের সাতটি ব্যান্ড। টানা সাত ঘণ্টাব্যাপী...

অনন্যার ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের নির্দেশ
০৫ নভেম্বর ২০২৬

অনন্যার ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের নির্দেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের ছবি, ভিডিও ও পরিচয় ব্যবহারের ঘট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে