গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেনু

তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৫২ পিএম, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৬ এএম ২০২৬
তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়
ছবি

ছবি সংগৃহীত

অভিষেকটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন তাওহিদ হৃদয়। জিম্বাবুয়ে সফরে ম্যাচটা হেরেছিল বাংলাদেশ, নিজেও ভালো করতে পারেননি। তবে এরপর নিজে সাদা পোশাকে অবিস্মরণীয় কীর্তি গড়েছেন জিম্বাবুয়ের পড়শি দক্ষিণ আফ্রিকায়। সে সূত্রে আবারও দলে ডাক পাওয়া। সেই তাওহিদ হৃদয় এবার সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন। উইন্ডিজের বিপক্ষে দল যখন ধুঁকছে, তখন নিঃসঙ্গ শেরপা হয়ে লড়লেন একাই।

সিলেটের উইকেটটা কঠিন হয়নি এখনো, তবে পরিস্থিতিটা এরপরও কঠিন হয়ে পড়েছে সঙ্গীদের আসা যাওয়ার মিছিলে। একের পর এক ব্যাটার আসছেন, আর যাচ্ছেন। দিনের শুরু হয় মুশফিকুর রহিমের উইকেট দিয়ে, এরপর লিটন দাসও মুশফিকের মতোই ক্যাচিং প্র্যাকটিস করিয়ে ফেরেন সাজঘরে।

১৩৮ রানে চলে গিয়েছিল ৫ উইকেট। মেহেদী হাসান মিরাজের এমন পরিস্থিতিতে অনেক ভালো ইনিংস আছে, তবে আজ তার পুনরাবৃত্তি ঘটল না, তিনি রস্টন চেসের শিকার হয়ে ফিরলেন ১৬ রান করে। হাসান মাহমুদও ফিরলেন শিগগিরই।

ওপাশে যখন এভাবে একের পর এক আসা যাওয়া চলছে সঙ্গীদের, এপাশে তাওহিদ ছিলেন বেশ সাবলীল। সেশনের শেষ দিকে বেশ দায়িত্বশীলতার পরিচয়ও দিয়েছেন। সঙ্গী তাইজুল বহুবার সিঙ্গেলের জন্য ডাকলেও স্ট্রাইক ধরে রেখেছেন, স্বীকৃত ব্যাটার হিসেবে যা করা প্রয়োজন, করেছেন সেটাই। এপাশে সহজে রান আসছিল। সে সুযোগগুলো লুফে নিয়ে চলে গেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। সেঞ্চুরি!

তার সেঞ্চুরির পরপরই অবশ্য সেশন শেষের ঘোষণা দিয়েছেন আম্পায়ার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ তুলেছে ২০৫ রান, উইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩৫৬ থেকে এখনো আছে ১৫০ রানের দূরত্বে।

এসি/আপ্র/০৭/১১/২০২৬

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

সিলেট টেস্টে হাসানের ছয় উইকেটেও চাপে বাংলাদেশ
০৬ নভেম্বর ২০২৬

সিলেট টেস্টে হাসানের ছয় উইকেটেও চাপে বাংলাদেশ

হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেওয়ার পর ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল...

বদলি নেমে দুই মিনিটেই গোল, ইব্রাহিমের নৈপুণ্যে বাংলাদেশের জয়
০৬ নভেম্বর ২০২৬

বদলি নেমে দুই মিনিটেই গোল, ইব্রাহিমের নৈপুণ্যে বাংলাদেশের জয়

বদলি হিসেবে মাঠে নেমে মাত্র দুই মিনিটের ব্যবধানে গোল। আর সেই একমাত্র গোলেই সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচ...

আশায় শুরু, হতাশায় দিন শেষ বাংলাদেশের
০৫ নভেম্বর ২০২৬

আশায় শুরু, হতাশায় দিন শেষ বাংলাদেশের

সিলেট টেস্টের প্রথম দিনের সকালটা ছিল আশা জাগানিয়া। টস হেরে ফিল্ডিংয়ে নেমে দুই পেসার তাসকিন ও হাসান ম...

শেষ মূহূর্তে বাংলাদেশ দলে পরিবর্তন, একাদশ থেকে ছিটকে গেলেন অধিনায়ক
০৫ নভেম্বর ২০২৬

শেষ মূহূর্তে বাংলাদেশ দলে পরিবর্তন, একাদশ থেকে ছিটকে গেলেন অধিনায়ক

জামাল ভুঁইয়ার পরিবর্তে এবারের সাফে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে।&nbsp...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে