জামাল ভুঁইয়ার পরিবর্তে এবারের সাফে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে।
তপুকে নিয়েই ম্যাচের একাদশ ঘোষণা করেছিলেন কোচ টমাস ডুলি। তবে দুর্ভাগ্য তপুর- ভুটানের বিপক্ষে ম্যাচে একাদশে থেকেও বাদ পড়েছেন শেষ মূহূর্তে।
ইনজুরির কারণে তপু মিস করেছিলেন আসিয়ান কাপ।
যে ব্যাথায় তিনি ভুগছিলেন সেই ব্যাথা আবার পেয়েছেন ওয়ার্মআপের সময়। যে কারণে মাঠে নামার ঠিক আগে একাদশে পরিবর্তন আনতে হয় ডুলিকে।
তপুর পরিবর্তে কাজিম শাহ কিরমানিকে একাদশে নিয়েছেন কোচ।
ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশ
মেহেদী হাসান শ্রাবণ, কাজিম শাহ কিরমানি, জিদান ইউসুফ, তারিক রায়হান কাজী, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া (অধিনায়ক), জায়ান আহমেদ, শামিত সোম, বিশ্বনাথ ঘোষ, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
ডিসি/ আপ্র/০৫/১১/২০২৬