গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মেনু

জাতীয় দলকে বিদায় বলে দিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৭ পিএম, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৩ এএম ২০২৬
জাতীয় দলকে বিদায় বলে দিলেন রোনালদো
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় দলের কোচ জর্জে জেজুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় সৃষ্ট বিতর্ক এবং এর জেরে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের থেকে পাওয়া নিষেধাজ্ঞার মাঝেই আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে বিদায় জানান এই মহাতারকা।

২০০৩ সালে অভিষেকের পর থেকে জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচ খেলে ১৪৬টি গোল করে অবসরে গেলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে এই ম্যাচ ও গোল সংখ্যা দুটিই রেকর্ড। পর্তুগালের হয়ে ৪৫টি অ্যাসিস্টও করেছেন ৪১ বছর বয়সি ফরোয়ার্ড।


কেবল ওই ম্যাচ ও গোলের রেকর্ডই নয়, দেশের ফুটবলে আরও অনেক কীর্তি গড়েছেন রোনালদো। তার হাত ধরেই ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় করে পর্তুগাল। এছাড়া দেশটি দুটি উয়েফা নেশন্স লিগ জয়েও নেতৃত্ব দিয়েছেন তিনি।  

জাতীয় দলের হয়ে রোনালদোর বড় এক অপ্রাপ্তিও আছে, বিশ্বকাপ জিততে না পারার কষ্ট। সোনালী ট্রফিটিতে চুমু আঁকতে না পারলেও, সেখানেও আছে তার রেকর্ড; যৌথভাবে সর্বোচ্চ ছয় আসরে খেলার কীর্তি। এছাড়া ছয় বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ডও তার।  

এত এত অর্জনের ভিড়ে যেন বিশাল বড় এক শূন্যতা আর অতৃপ্তি নিয়েই দেশের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিলেন রোনালদো।


গত জুন-জুলাইয়ের বিশ্বকাপে শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পরই নাকি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোনালদো। কিন্তু ফেডারেশনের অনুরোধে ও নতুন কোচ জেজুসের পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত বদলান তিনি। পরে সেটাই যেন ‘বড় এক ভুল’ হয়ে রইল এই গ্রেটের ক্যারিয়ারে।

সেপ্টেম্বর-অক্টোবরের সবশেষ আন্তর্জাতিক বিরতিতে উয়েফা নেশন্স লিগের চারটি ম্যাচ খেলে পর্তুগাল। এর প্রথমটিতে ওয়েলসের বিপক্ষে প্রত্যাশিতভাবেই শুরুর একাদশে মাঠে নামেন রোনালদো। সেদিন অবশ্য তার পারফরম্যান্স মোটেও ভালো ছিল না, ১-০ গোলে জয়ের ম্যাচটিতে একাধিক সুবর্ণ সুযোগ নষ্ট করেন তিনি।  

নরওয়ের বিপক্ষে পরের ম্যাচে তাকে বেঞ্চে রেখে একাদশ সাজান জেজুস এবং ওখান থেকেই যত সমস্যার শুরু। ম্যাচের শেষদিকে তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন কোচ, কিন্তু পরে আর নামাননি, যা ভালোভাবে নেননি রোনালদো।

ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচের আগে দলের ক্যাম্প ছেড়ে চলে যান তিনি এবং পরে কোচের বিরুদ্ধে ‘প্রতিশ্রুতি ভঙ্গের’ অভিযোগ আনেন। ক্যাম্প ছেড়ে যাওয়ার ওই ঘটনায় গত ২০ অক্টোবর, তাকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

কোচের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গে অভিযোগ আনার বিশাল বিবৃতিতে অবশ্য শাস্তি ভোগ করে আবার দেশের হয়ে মাঠে নামার ইচ্ছার কথা জানান রোনালদো। কিন্তু আচমকাই সিদ্ধান্ত বদলে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

তাই ওয়েলসের বিপক্ষে ওই ম্যাচটাই পর্তুগালের জার্সিতে সিআর সেভেনের শেষ ম্যাচ হয়ে থাকল।

ফুটবলার রোনালদোর পথচলা অবশ্য এখনই থামছে না।

হাজার গোলের লক্ষ্যে ছুটে চলা এই গ্রেট ক্লাব আল নাস্রর হয়ে সবশেষ মাঠে নেমেই করেন হ্যাটট্রিক। সৌদি প্রো লিগে আল খোলুদ ক্লাবের বিপক্ষে ৫-৩ গোলে জয়ের ম্যাচে ১৫ মিনিটে তিনটি গোল করেন তিনি।

রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৮৫।


ডিসি/ আপ্র/০৫/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

আশায় শুরু, হতাশায় দিন শেষ বাংলাদেশের
০৫ নভেম্বর ২০২৬

আশায় শুরু, হতাশায় দিন শেষ বাংলাদেশের

সিলেট টেস্টের প্রথম দিনের সকালটা ছিল আশা জাগানিয়া। টস হেরে ফিল্ডিংয়ে নেমে দুই পেসার তাসকিন ও হাসান ম...

শেষ মূহূর্তে বাংলাদেশ দলে পরিবর্তন, একাদশ থেকে ছিটকে গেলেন অধিনায়ক
০৫ নভেম্বর ২০২৬

শেষ মূহূর্তে বাংলাদেশ দলে পরিবর্তন, একাদশ থেকে ছিটকে গেলেন অধিনায়ক

জামাল ভুঁইয়ার পরিবর্তে এবারের সাফে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে।&nbsp...

৪০ বছর বয়সি টেইলরের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে জিম্বাবুয়ে
০৫ নভেম্বর ২০২৬

৪০ বছর বয়সি টেইলরের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে জিম্বাবুয়ে

ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারলেন না দুই ওপেনার। পরে নিজেকে মেলে ধরলেন ব্রেন্ডান টেইলর। তার দীর্ঘ...

রোমাঞ্চকর লড়াইয়ে ভারতের কাছে হারল পাকিস্তান
০৫ নভেম্বর ২০২৬

রোমাঞ্চকর লড়াইয়ে ভারতের কাছে হারল পাকিস্তান

সৌহার্দ্য-সম্প্রতির চিত্র ফুটে উঠল শুরুতেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের খেলোয়াড়েরা মেলা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে