গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মেনু

বদলি নেমে দুই মিনিটেই গোল, ইব্রাহিমের নৈপুণ্যে বাংলাদেশের জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০১:১১ পিএম, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:৩৬ এএম ২০২৬
বদলি নেমে দুই মিনিটেই গোল, ইব্রাহিমের নৈপুণ্যে বাংলাদেশের জয়
ছবি

ছবি সংগৃহীত

বদলি হিসেবে মাঠে নেমে মাত্র দুই মিনিটের ব্যবধানে গোল। আর সেই একমাত্র গোলেই সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল বাংলাদেশ। বৃহস্পতিবার  (৫ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল। দলের জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম। তাঁর দুর্দান্ত ফিনিশিংয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে একের পর এক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি টমাস ডুলির দল। র‌্যাঙ্কিংয়ে ভুটানের চেয়ে ১০ ধাপ এগিয়ে থাকলেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ও গোলরক্ষক গিলশেন জাংপোর দৃঢ়তায় বারবার আটকে যেতে হয়েছে স্বাগতিকদের। হামজা চৌধুরীকে ছাড়া মাঠে নামা বাংলাদেশ বিরতিতে যায় গোলশূন্য সমতায়।

ম্যাচ শুরুর আগে চোটের কারণে একাদশ থেকে ছিটকে যান অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। তাঁর জায়গায় খেলেন সৈয়দ কাজেম শাহ। অধিনায়কত্বে ফেরেন জামাল ভূঁইয়া। কোচ ডুলি এ ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে স্ট্রাইকার হিসেবে খেলিয়ে চমক দেখান। তবে আক্রমণে বারবার অংশ নিয়েও গোল করতে পারেননি বিশ্বনাথ।

ম্যাচের অষ্টম মিনিটে জামালের কর্নার থেকে ভেসে আসা বল ভুটানের এক ডিফেন্ডার ক্লিয়ার করলে তা পান ফয়সাল আহমেদ ফাহিম। দ্বিতীয় চেষ্টায় ডান পায়ের শট নিলেও গোলরক্ষক জাংপো বাঁ দিকে ঝাঁপিয়ে তা আটকে দেন। ১২ মিনিটে শমিত সোমের হেড গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে গেলে বলের দিকে ছুটে যান বিশ্বনাথ। কিন্তু দ্রুত সামলে নিয়ে তাঁর ওপর দিয়ে লাফিয়ে বল আবার নিয়ন্ত্রণে নেন জাংপো।

১৭ মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে বিশ্বনাথের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ২৫ মিনিটে শমিতের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ভুটানের গোলরক্ষক। কর্নার থেকে তৈরি হওয়া জটলায় বিশ্বনাথের ভলি দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ৩৮ মিনিটেও সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু তাঁর শট পোস্টের বাইরে দিয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে রাকিবের প্রচেষ্টাও দ্বিতীয় দফায় ক্লিয়ার করেন জাংপো।

বিরতির পর ফয়সাল আহমেদ ফাহিমকে তুলে ফাহামিদুল ইসলামকে মাঠে নামান ডুলি। কিন্তু তাতেও আক্রমণে কাঙ্ক্ষিত ধার ফেরেনি। বাংলাদেশের লক্ষ্যে নেওয়া শট ছিল খুবই কম। বরং ভুটান নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণে স্বাগতিকদের চাপে ফেলার চেষ্টা করে। কয়েকটি কর্নারও আদায় করে নেয় তারা। তবে বাংলাদেশের রক্ষণভাগ সতর্ক থাকায় গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

ম্যাচের ৬৩ মিনিটে জোড়া পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ। জামাল ভূঁইয়া ও বিশ্বনাথ ঘোষকে তুলে তাঁদের জায়গায় নামানো হয় মোহাম্মদ ইব্রাহিম ও সোহেল রানা জুনিয়রকে। এই পরিবর্তনের পর আক্রমণে গতি ফিরে পায় বাংলাদেশ। কিছুক্ষণ পর একক প্রচেষ্টায় বল নিয়ে বাঁ দিক দিয়ে এগিয়ে জোরালো শট নেন ফাহামিদুল। তবে তাঁর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

এরপরই আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। বদলি হিসেবে মাঠে নামার মাত্র দুই মিনিটের মধ্যে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ইব্রাহিম। ক্রস থেকে শমিত সোমের হেড এক ডিফেন্ডারের পায়ে লেগে সামনে চলে এলে ছয় গজের কাছ থেকে ক্ষিপ্রতার সঙ্গে প্লেসিং শটে বল জালে পাঠান এই উইঙ্গার। তাঁর গোলে উল্লাসে ফেটে পড়ে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি।

৭৮ মিনিটে আরো দুই পরিবর্তন আনেন ডুলি। সৈয়দ কাজেম শাহ ও জায়ানকে তুলে মোহাম্মদ হৃদয় ও রহমত মিয়াকে মাঠে নামান তিনি। ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও আর গোল পায়নি বাংলাদেশ। অন্যদিকে ভুটানও তিন খেলোয়াড় বদলে সমতায় ফেরার চেষ্টা করে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ইব্রাহিমের ওই এক গোলই নির্ধারণ করে ম্যাচের ভাগ্য।

প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে জামালরা।
সানা/আপ্র/৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আশায় শুরু, হতাশায় দিন শেষ বাংলাদেশের
০৫ নভেম্বর ২০২৬

আশায় শুরু, হতাশায় দিন শেষ বাংলাদেশের

সিলেট টেস্টের প্রথম দিনের সকালটা ছিল আশা জাগানিয়া। টস হেরে ফিল্ডিংয়ে নেমে দুই পেসার তাসকিন ও হাসান ম...

শেষ মূহূর্তে বাংলাদেশ দলে পরিবর্তন, একাদশ থেকে ছিটকে গেলেন অধিনায়ক
০৫ নভেম্বর ২০২৬

শেষ মূহূর্তে বাংলাদেশ দলে পরিবর্তন, একাদশ থেকে ছিটকে গেলেন অধিনায়ক

জামাল ভুঁইয়ার পরিবর্তে এবারের সাফে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে।&nbsp...

৪০ বছর বয়সি টেইলরের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে জিম্বাবুয়ে
০৫ নভেম্বর ২০২৬

৪০ বছর বয়সি টেইলরের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে জিম্বাবুয়ে

ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারলেন না দুই ওপেনার। পরে নিজেকে মেলে ধরলেন ব্রেন্ডান টেইলর। তার দীর্ঘ...

রোমাঞ্চকর লড়াইয়ে ভারতের কাছে হারল পাকিস্তান
০৫ নভেম্বর ২০২৬

রোমাঞ্চকর লড়াইয়ে ভারতের কাছে হারল পাকিস্তান

সৌহার্দ্য-সম্প্রতির চিত্র ফুটে উঠল শুরুতেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের খেলোয়াড়েরা মেলা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে