গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মেনু

নীলফামারীর কিশোরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

জেলা প্রতিনিধি, নীলফামারী

জেলা প্রতিনিধি, নীলফামারী

প্রকাশিত: ০০:২৯ পিএম, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৩৪ এএম ২০২৬
নীলফামারীর কিশোরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে এ উপলক্ষে স্থানীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী দিনে নিতাই ও গাড়াগ্রাম দলের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলে জয়ী হয় নিতাই দল।

এর আগে বেলা ৩টা থেকে কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে বড় পর্দায় কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি সারা দেশে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করেন। কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে কিশোরগঞ্জে স্থানীয় পর্যায়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তদন্ত শাখার কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, জামায়াতের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, যুবদলের সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বাবু, ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়েদ ইবনে রুবেল এবং মহিলা দলের সভাপতি নাজমা বেগম ও সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী।

এ ছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ফুটবল ম্যাচে নিতাই দলের জয়
উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে নিতাই ও গাড়াগ্রাম দলের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ১-০ গোলে জয় তুলে নেয় নিতাই দল। স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
সানা/আপ্র/৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা গুনল তিন হোটেল
০৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা গুনল তিন হোটেল

চট্টগ্রাম মহানগরের খাবারের হোটেল ও রেস্তোরাঁগুলোর একাংশে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের...

বেরোবিতে তিন দিনব্যাপী তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু
০৬ নভেম্বর ২০২৬

বেরোবিতে তিন দিনব্যাপী তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববি...

ডুমুরিয়ায় ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলেকে গুলি করে হত্যা
০৬ নভেম্বর ২০২৬

ডুমুরিয়ায় ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলেকে গুলি করে হত্যা

খুলনায় হত্যাকাণ্ডের ঘটনা থামছেই না। এবার জেলার ডুমুরিয়ায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে ইউনিয়ন ব...

অবশেষে সেন্টমার্টিন পৌঁছালো পর্যটকবাহী জাহাজ
০৫ নভেম্বর ২০২৬

অবশেষে সেন্টমার্টিন পৌঁছালো পর্যটকবাহী জাহাজ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৮৩৬ জন যাত্রী নিয়ে নিরাপদে সেন্টমার্টিনে পৌঁছেছে চলতি বছরের পর্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে