গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সরব হলেন রিচি সোলায়মান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:২০ এএম ২০২৬
সরব হলেন রিচি সোলায়মান
ছবি

ছবি সংগৃহীত

রমজান ঘিরে ছোটপর্দায় আবারও সরব হলেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। অভিনয়ের পাশাপাশি এবার তিনি হাজির হচ্ছেন উপস্থাপকের ভূমিকায়। পবিত্র রমজান মাসজুড়ে দীপ্ত টিভির বিশেষ আয়োজনে নিয়মিত দেখা যাবে তাকে। 

 

প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘শরবত সমাহার’ নামের অনুষ্ঠানটি। নানা ধরনের দেশি-বিদেশি শরবতের রেসিপি ও পরিবেশনা নিয়ে সাজানো এ আয়োজনে দর্শকদের সামনে ভিন্ন স্বাদ তুলে ধরবেন রিচি। 

 

রমজানের ইফতারকে আরও রঙিন ও স্বাস্থ্যকর করতে থাকবে বিশেষ সব পানীয়ের প্রস্তুতপ্রণালি। শুধু রিচিই নন, একই চ্যানেলে রমজানজুড়ে আরও কয়েকটি রান্নাবিষয়ক অনুষ্ঠান প্রচারিত হবে। প্রতিদিন বিকেল ৩টা ৫০ মিনিটে ‘মজার রান্না’ অনুষ্ঠানে উপস্থাপনা করবেন জাকিয়া বারী মম। ইফতার, সেহরি ও রাতের খাবারের বিভিন্ন পদ তুলে ধরা হবে এতে। প্রযোজনায় রয়েছেন কাজী ফাহিমুল হক অরিন। 

 

এছাড়া বেলা ২টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘কাজী ফার্মস কিচেন সহজ ইফতার’, সঞ্চালনায় শাবাবা ইসলাম। বিকেল ৪টা ৫ মিনিটে থাকবে ‘ডিজিটাল কিচেন’, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী রান্না উপস্থাপন করবেন একদল অভিজ্ঞ শেফ। 

 

অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন মাহমুদা মাহা।

 

ডিসি/আপ্র/১৭.০২.২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা

পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল ভারতের কলকাতায় সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদ...

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০২৫ সালে নির্মাতা রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায়...

কানে ইতিহাস তৈরি করা সেই নেপালি ছবিই অস্কারে
১৪ সেপ্টেম্বর ২০২৬

কানে ইতিহাস তৈরি করা সেই নেপালি ছবিই অস্কারে

অস্কারের ৯৯তম আসরে নেপালের প্রতিনিধিত্ব করবে চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়া সিনেমা ‘এলিফ্য...

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই