গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঈদে মেহজাবীনের ‘প্রিয় মালতী’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:০৩ এএম ২০২৬
ঈদে মেহজাবীনের ‘প্রিয় মালতী’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার
ছবি

ছবি সংগৃহীত

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও হচ্ছে না ব্যতিক্রম। আসন্ন ঈদ উপলক্ষ্যেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। 

এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার! তারমধ্যে অন্যতম মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। দেশ বিদেশে দর্শকদের প্রশংসা পাওয়া সিনেমাটি মুক্তি পায় ২০২৪ এর ডিসেম্বরে। 

বছর ঘুরে এবার ছোটপর্দায় সিনেমাটি দেখতে পারবেন দর্শক। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদুল ফিতরের আয়োজনে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে ‘প্রিয় মালতী’র।


২০২৪ সালের শেষে সবচেয়ে আলোচিত ছবি হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শঙ্খদাশ গুপ্ত পরিচালিত মেহজাবীন অভিনীত প্রথম ছবি ‘প্রিয় মালতী’। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। 

এতে তাকে দেখা যায় নিম্ন- মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারীর চরিত্রে। ছবিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা।

 


ডিসি/ আপ্র/ ২৮/২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই