গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

এবার রাজনীতিতে পা রাখলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ২২:০৬ এএম ২০২৬
এবার রাজনীতিতে পা রাখলেন কোয়েল মল্লিক
ছবি

ছবি সংগৃহীত

সবাইকে চমকে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন টলিউড নায়িকা কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গ রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের কংগ্রেসের প্রার্থী হওয়ার খবরে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। বৃহস্পতিবার প্রথমবার বিধানসভায় পা রাখলেন কোয়েল। 

এদিন, মনোনয়ন জমা দিলেন রঞ্জিত মল্লিক কন্যা। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে কোয়েল মল্লিক বলেন, “আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটি একটি বড় দায়িত্ব। 

আমি আশা করি সকলেই আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষের এবং দেশের সেবা করতে পারি।” তিনি আরও বলেন, “আমি কখনও ভাবিনি যে আমি রাজ্যসভার সাংসদ হিসেবে সেখানে যাব। 

এটি একটি বড় দায়িত্ব এবং এত গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য আমাকে নির্বাচিত করা হয়েছে বলে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। এর মাধ্যমে মানুষের এবং আমার দেশের সেবা করার সুযোগ পাচ্ছি।” 

প্রসঙ্গত, গত ডিসেম্বরে মুক্তি পায় কোয়েলের ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে’। এর আগে অক্টোবরে মুক্তিপ্রাপ্ত তার ছবি ‘স্বার্থপর’ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।

 

ডিসি/আপ্র/ ৭/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই