গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘লেডি গ্যাংস্টার’ হয়ে আসছেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৭ পিএম, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ০৫:০৪ এএম ২০২৬
‘লেডি গ্যাংস্টার’ হয়ে আসছেন তানজিন তিশা
ছবি

ছবি সংগৃহীত

অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘গোলাপী’। এতে ‘লেডি গ্যাংস্টার’ গোলাপি চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। 

এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। ‘গোলাপী’ নাটকটি রোজার ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকের চিত্রনাট্য নিয়ে বিজ্ঞপ্তিতে রুবেল খান বলেছেন, “নাটকের গল্পে বস্তির চালচিত্র থেকে শুরু করে পকেটমার ও গ্যাংস্টারদের অন্ধকার জগতের রাজনীতি উঠে এসেছে। সেই সঙ্গে থাকছে পুলিশি চমক এবং রোম্যান্টিক আবহ।” 

নাটকটি নিয়ে বেশ আশাবাদী জানিয়ে এই পরিচালক বলেন, “‘গোলাপী’ চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্যই বেশ কঠিন ছিল। তবে তানজিন তিশা সেই চ্যালেঞ্জটি দারুণভাবে মোকাবিলা করেছেন। 

এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার ঘরানার নাটক হলেও দর্শকদের জন্য এতে ভরপুর বিনোদন রাখা হয়েছে। 

আশা করছি নাটকটি দর্শকের পছন্দ হবে।” সিএমভির কর্ণধার প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন,”নাটকটি সিনেমার আদলে নির্মাণ করা হয়েছে। দর্শক এটি দেখলে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের স্বাদ পাবেন।”

 

ডিসি/আপ্র/ ৮/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই