গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৭ পিএম, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১২:০৯ এএম ২০২৬
৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর
ছবি

ছবি সংগৃহীত

মা হওয়ার পর কি গ্ল্যামার জগতের নায়িকাদের বিদায় ঘণ্টা বেজে যায়? সন্তান সামলে কি আগের মতো আর বড়পর্দায় দাপিয়ে বেড়ানো সম্ভব? এই প্রশ্নগুলো বিনোদন জগতে বেশ পুরনো। 

তবে ক্যারিয়ারের মধ্যগগনে বিয়ে ও মাতৃত্বের সিদ্ধান্ত নিয়ে সেই পুরনো প্রথা ভেঙেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এবার মাতৃত্বকালীন বিরতি ও কাজের সময় নিয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সাম্প্রতিক সিদ্ধান্তের পক্ষে নিজের স্পষ্ট অবস্থান জানালেন ‘বেবো’।

 মেয়ে দুয়ার জন্মের পর নিজের পেশাদার জীবনে বড় পরিবর্তন এনেছেন দীপিকা। তিনি জানান, দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। আর এই শর্তের কারণেই সন্দীপ রেড্ডী ভাঙ্গার ‘স্পিরিট’ ও ‘কল্কি’র সিক্যুয়েলের মতো বড় প্রজেক্ট থেকে বাদ পড়েছেন তিনি। 


দীপিকার এই সিদ্ধান্ত নিয়ে যখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন কারিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘শুরু থেকেই নিজের বক্তব্য পরিষ্কার রাখাটা খুব জরুরি। আমি কী চাইছি আর কী চাইছি না, সেটা স্পষ্ট করে বলা উচিত। 

যেমন আমার বাড়িতে এখন দুই সন্তান রয়েছে। আমি প্রথম থেকেই নির্মাতাদের বলে দিয়েছি আমি ঠিক কীভাবে কাজ করতে পারব।’ তার কথায়, ‘পরিবারের প্রতি দায়িত্ব সবার আগে। তাই কতক্ষণ কাজ করা সম্ভব আর কতক্ষণ নয়, সেই সীমারেখাটা নিজেরই টানা উচিত। 

এতে কোনো লুকোচুরি বা দ্বিধা থাকা উচিত নয়।’ উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর নিজের চুক্তিতে একাধিক পরিবর্তন এনেছেন। 

মেয়ে দুয়াকে পর্যাপ্ত সময় দিতেই মূলত কাজের সময় নির্দিষ্ট করেছেন তিনি। 

যদিও এই কারণে বড় বাজেটের ছবি হাতছাড়া হয়েছে তার, তবুও নিজের সিদ্ধান্তে অটল এই অভিনেত্রী।

 

ডিসি/আপ্র/ ১২/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা
১৯ মে ২০২৬

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা

ভারতীয় সংগীতশিল্পী ও মোটিভেশনাল স্পিকার কেনিশা ফ্যান্সিস ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক ট্রল ও সমালোচনার...

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’
১৮ মে ২০২৬

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রে থিয়েট...

প্রশংসায় ভাসছেন পড়শী
১৮ মে ২০২৬

প্রশংসায় ভাসছেন পড়শী

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। সুরেলা কণ্ঠের জাদুতে যেমন শ্রোতাদের মন জয় করেছেন, তেমন...

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান
১৮ মে ২০২৬

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান

বলিউডের বাতাসে তারকাদের প্রেম আর বিয়ের গুঞ্জন নিত্যদিনের বিষয়। সেই হাওয়ায় অনেক সময়ই ভেসে বেড়ায় অভিনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে