গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

অস্কারে দ্য সিঙ্গারস এবং টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভার বাজিমাত

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২২ পিএম, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ১০:২৯ এএম ২০২৬
অস্কারে দ্য সিঙ্গারস এবং টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভার বাজিমাত
ছবি

ছবি সংগৃহীত

অস্কারে ৯৮তম আসরে ঘটেছে চমকপ্রদ একটি ঘটনা। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় দুইটি সিনেমা যৌথভাবে অস্কার পেয়েছে। ভ্যারাইটি লিখেছে, সেই দুই সিনেমা হল- সিঙ্গার্স এবং টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভা। অস্কারের ৯৮ বছরের ইতিহাসে যৌথজয়ের ঘটনা ঘটল সপ্তমবারের মত। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের মঞ্চে এই শাখার পুরস্কার ঘোষণা করেন কুমাইল নানজিয়ানি। 

ঘোষণার সময় তিনি স্পষ্ট করে বলেন, “এটা টাই হয়েছে। আমি মজা করছি না। সত্যিই টাই!” তারপর তিনি দুটি সিনেমার নাম আলাদা করে ঘোষণা করেন এবং দুটি আলাদা বক্তব্যের সুযোগ করে দেন তিনি। 

মজা করে বলেন, ‘শর্ট ফিল্মের অস্কার নিতে দ্বিগুণ সময় লাগছে!’ প্রথমবার মনোনয়ন পাওয়া ‘দ্য সিঙ্গার্স’-এর পরিচালক স্যাম এ. ডেভিস ও প্রযোজক জ্যাক পিয়াটের এটি প্রথম অস্কার জয়। অন্যদিকে ‘টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা’ সিনেমার পরিচালক ন্যাটালি মুস্তিয়াটা ও প্রযোজক আলেকজান্ডার সিংয়ের এটি প্রথম ট্রফি জয়। তবে, মুস্তিয়াটা এ নিয়ে দ্বিতীয়বার মনোনীত হয়েছিলেন।


‘দ্য সিঙ্গার্স’ এর পর মঞ্চে আসে ‘টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা’-র কলাকুশলীরা। ন্যাটালি মুস্তিয়াটা বলেন, “‘দ্য সিঙ্গার্স’-এর সঙ্গে এই অস্কার ভাগাভাগি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। যারা মনোনীত হয়েছেন তাদের সবার প্রতি আমাদের ভালোবাসা।” 

আলেকজান্ডার সিং তার বক্তব্যে সিনেমার বৈচিত্র্যময় কলাকুশলীদের কথা তুলে ধরে বলেন, “শিল্প মানুষের আত্মা বদলে দিতে পারে। হয়তো ১০ বছর লাগবে, কিন্তু শিল্প, সৃষ্টিশীলতা, থিয়েটার, ব্যালে ও সিনেমার মাধ্যমে আমরা সমাজ বদলাতে পারি।” 

এই কথায় দর্শকরা হেসে ওঠেন। কারণ এটি সরাসরি টিমোথি শালামের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতি কটাক্ষ—শ্যালামে ভ্যারাইটি ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ব্যালে ও অপেরা নিয়ে কারও মাথাব্যাথা নেই।” 

অস্কারের ইতিহাসে এটি সপ্তম টাই। প্রথমটি ছিল ১৯৩২ সালে, সেরা অভিনেতা বিভাগে ফ্রেডরিক মার্চ ও ওয়ালেস বিয়েরির মধ্যে। ১৯৬৮ সালে সেরা অভিনেত্রী বিভাগে টাই হয়েছিল ক্যাথরিন হেপবার্ন ও বারবারা স্ট্রেইস্যান্ডের মধ্যে। এর মাঝে এ ঘটনা ঘটেছে। 

সবশেষ টাই ছিল ২০১২ সালে সাউন্ড এডিটিং বিভাগে ‘স্কাইফল’ ও ‘জিরো ডার্ক থার্টি’-র মধ্যে।

 


ডিসি/আপ্র/১৬/০৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই