গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫ পিএম, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ১১:০০ এএম ২০২৬
ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’
ছবি

ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’

আসন্ন ঈদুল ফিতরের উৎসবমুখর আবহে বড় পর্দায় আসার কথা ছিল ‘পিনিক’ সিনেমার। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছিলেন সময়ের আলোচিত দুই অভিনয়শিল্পী আদর আজাদ ও শবনম বুবলী। 

তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকা থেকে বাদ পড়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছবিটির মুক্তি ও পরিবেশনার দায়িত্বে থাকা পরিচালক সায়মন তারিক। 

পরিচালক সায়মন তারিক গণমাধ্যমকে জানান, সময়মতো সেন্সর ছাড়পত্র না পাওয়ায় এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।  তিনি বলেন, ‘আমরা এই ঈদে ছবিটি মুক্তি দিতে পারছি না। সেন্সর বোর্ডের চেয়ারম্যান আমাদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। অথচ আমরা ২১ দিন আগেই ছবিটি জমা দিয়েছিলাম।’ 

ছাড়পত্র পেতে দেরি হওয়ায় বিপণন ও হল বুকিংয়ের সময় হারিয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘১৬ মার্চ এসে হাতে ছাড়পত্র পেলাম। ঈদের আর মাত্র চার দিন বাকি। এই অল্প সময়ে প্রচারণা কীভাবে করব।‘ 

শেষে বলেন, ‘আর হলই বা চূড়ান্ত করব কী করে! অথচ ঈদের অন্য সিনেমাগুলো জমা পড়ার সঙ্গে সঙ্গেই দেখা হলো, কিন্তু আমাদেরটা আটকে রাখা হলো। এতে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হলাম।’

 

ডিসি/আপ্র/১৮/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই