গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

সবজি চাষে অভিনেত্রী জয়ার উচ্ছ্বাস প্রকাশ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭ পিএম, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৩:০৫ এএম ২০২৬
সবজি চাষে অভিনেত্রী জয়ার উচ্ছ্বাস প্রকাশ
ছবি

ছবি সংগৃহীত

অভিনেত্রী জয়া আহসান। রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে তার একটি নিজস্ব জগৎ রয়েছে, যেখানে তিনি ভীষণ সাধারণ আর প্রকৃতির অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও, প্রকৃতির প্রতি নিজের ভালোলাগা লুকাননি। এবার সেই ভালোবাসারই এক ঝলক দেখা গেল তার ছোট বাগানে।

বরাবরই তিনি নিজের ব্যক্তিগত বাগান নিয়ে শৌখিন। এবার সেই বাগানের সতেজ সবজি ও ফল তোলার এক আনন্দঘন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এই তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, জয়া আহসান তার নিজের বাগানে পরম মমতায় গাছের পরিচর্যা করছেন। কখনো তিনি ধারালো কাঁচি দিয়ে সতেজ শসা কাটছেন, আবার কখনো বড় থোকার কলা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

বাগানে করলা এবং লাল শাকের ফলন দেখেও তাকে বেশ আনন্দিত দেখা যায়। সাধারণ পোশাকে, মাথায় হ্যাট পরে একদমই ‘কৃষক’ লুকে জয়াকে খুঁজে পাওয়া গেল প্রকৃতির খুব কাছে। জয়া আহসান প্রায়ই তার বারান্দা বা ছাদবাগানের ছবি শেয়ার করে ভক্তদের বাগান করায় উৎসাহিত করেন।

এই ভিডিওর ক্যাপশনে নিজের ফলানো ফসলের তৃপ্তির কথা তুলে ধরেন। ভক্তরাও তার এমন সাধারণ যাপন এবং সবুজের প্রতি ভালোবাসার প্রশংসা করছেন। অনেকেই বলছেন, ব্যস্ত শিডিউলের মাঝেও জয়া যেভাবে নিজেকে প্রকৃতির সঙ্গে সতেজ রাখেন, তা সত্যিই অনুপ্রেরণার।

এসি/আপ্র/২৫/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
২৯ অক্টোবর ২০২৬

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অতিরিক্ত সচিব পদমর্যাদায়

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়
২৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
২৯ অক্টোবর ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আ...

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর
২৯ অক্টোবর ২০২৬

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তবে আগামী দুই থেকে তিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে