গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শাকিব লিখেছেন, ‘দর্শকদের জন্য আমার পক্ষ থেকে জন্মদিনের উপহার’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭ পিএম, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ০৮:৩২ এএম ২০২৬
শাকিব লিখেছেন, ‘দর্শকদের জন্য আমার পক্ষ থেকে জন্মদিনের উপহার’
ছবি

ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিনে প্রকাশ্যে এসেছে তার আগামী সিনেমার ফার্স্টলুক। ‘রকস্টার’ নামের সিনেমাটি আসছে কোরবানি ঈদে। 

শনিবার বেলা ১১টার দিকে ফেইসবুকে পোস্টারটি প্রকাশ করে শাকিব খান লিখেছেন, “আমার প্রিয় দর্শকদের জন্য এটি আমার পক্ষ থেকে জন্মদিনের উপহার”। পোস্টারে দেখা গেছে, কালো সানগ্লাস পরে রাস্তায় বসে আছেন শাকিব, পরনেও কালো টি শার্ট, গলায় মালা। 

 

এছাড়া চুলগুলো কাটা রক স্টাইলে, পায়ে স্নিকার্স এবং সারা গায়ে ট্যাটু আঁকা। পেছনে লেখা সিনেমার নাম ‘রকস্টার’। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এর চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।


এদিন শাকিবের ৪৭তম জন্মবার্ষিকী। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’ থেকে ‘প্রিন্স’-কোভিড মহামারীর পর থেকে দর্শকদের একের পর এক সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তিনি। ঈদ উৎসবে মাতাচ্ছেন প্রেক্ষাগৃহ। বেশিরভাগ সিনেমাতেই অ্যাকশন হিরো হয়ে পর্দায় ধরা দিয়েছেন তিনি।

 শাকিবের মূল নাম মাসুদ রানা। ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জে শাকিবের জন্ম। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্র দিয়ে শাকিবের শুরু। 

সে বছরই করেছেন ‘সবাই তো সুখী হতে চায়’। এরপর একে একে মুক্তি পায় ‘মাই নেম ইজ সুলতান’, ‘স্বপ্নের বাসর’, ‘মুখোশধারী’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘প্রাণের মানুষ’, ‘সাহসী মানুষ চাই’, ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘ঠেকাও মাস্তান’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘খুনি শিকদার’, ‘সুভা’, ‘বাঁধা’, ‘পিতার আসন’, ‘ডাক্তার বাড়ি’, ‘তুই যদি আমার হইতি রে’সহ আরও অনেক সিনেমা। শাকিব কাজের স্বীকৃতিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কয়েকবার।

 ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসব তোমায়’, ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান।


সিনেমাটি নিয়ে কথা হয় সামিউলের সঙ্গে। তিনি বলেন, “রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ঘরানার এই সিনেমার প্রথম ধাপের দৃশ্যধারণ চলছে মালয়েশিয়ায়।” সিনেমায় শাকিব খানকে দেখা যাবে রক মিউজিশিয়ান হিসেবে যিনি নিজে গান লেখেন, সুর করেন, গান করেন। তার জীবনের বিভিন্ন ঘটনায় এগিয়ে যাবে সিনেমাটি। 

সামিউল বলেন, “সিনেমায় শাকিবের বিপরীতে প্রধান চরিত্রে আছেন সাবিলা নূর। আরও আছেন তানজিয়া জামান মিথিলা। শুটিং চলছে মালয়েশিয়ায়, সেখান থেকে শিগগিরই দেশে ফিরবে সিনেমা টিম, এরপর দেশে হবে পরের ধাপের শুটিং। সিনেমাটি প্রযোজনা করেছে সান কমিউনিকেশন।

 

ডিসি/আপ্র/২৮/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই