গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না: জ্যোতির্ময়ী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:২৯ এএম ২০২৬
বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না: জ্যোতির্ময়ী
ছবি

ছবি সংগৃহীত

মেগা সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। 

ক্যারিয়ারের প্রয়োজনে ও সিনেমার কাজে প্রথমবারের মতো বাংলাদেশে পা রেখেছেন এই অভিনেত্রী। আর প্রথমবার এসেই এখানকার আতিথেয়তা আর খাবারের প্রেমে মজেছেন তিনি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জ্যোতির্ময়ী বলেন, ‘আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। যদি আমাকে কাচ্চি বিরিয়ানি না খাইয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়াতে, তবে আমার আত্মা শান্তি পাবে না। আমি কাচ্চি বিরিয়ানি খেয়েই যাব এখান থেকে। আরও বিভিন্ন ঘোরার তো প্ল্যান আছে, যদি সময় পাই তো।’


তার কথায়, ‘আমি এতো শুনেছি না ওখানকার ইন্ডিয়ার দর্শক বা ইন্ডিয়াতে যারা আছে যারা অনেকবার বাংলাদেশে এসেছে, এবার আমার এটা প্রথমবার আসা। 

আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম কবে বাংলাদেশে আসব, কবে বাংলাদেশে আসব এবং কবে এই লাইভ রিঅ্যাকশনটা দেখব।’ এ দেশের মানুষের ভালোবাসা ও আতিথেয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তো যারা ইন্ডিয়াতে আছে তারা আমাকে বাংলাদেশ নিয়ে এতো কথা বলেছে, কাচ্চি বিরিয়ানি, এই যে আতিথেয়তা, এই যে ভালোবাসা এগুলোর আমার খুব লোভ। 

তো এটার জন্যই কাচ্চি বিরিয়ানির ওপর এতো ঝোঁক।’ শেষে বলেন, ‘ইলিশ আমি খেতে পছন্দ করি কিন্তু কাঁটার জন্য আমি খেতে পারি না। এটার জন্য অনেকে বলবে আমি ন্যাকামি করছি। বাট আমি সত্যিই কাটার জন্য খেতে পারি না। তবে আমাকে যদি কেউ বেছে দেয়, আমি খুব পছন্দ করি।’

ডিসি/আপ্র/৩১/০৩/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই