গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভিড়ের মধ্যে হেনস্তার শিকার অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৩৮ এএম ২০২৬
ভিড়ের মধ্যে হেনস্তার শিকার অভিনেত্রী
ছবি

ভিড়ের মধ্যে হেনস্তার শিকার অভিনেত্রী

তারকাদের সঙ্গে ছবি তুলতে উদগ্রীব হয়ে থাকেন অনুরাগীরা। অনেকে আবার ফ্রেমবন্দি হওয়ার সময় প্রিয় অভিনয়শিল্পীকে ছুঁয়ে দেন। তবে কেউ কেউ সীমা অতিক্রম করেন। এবার দক্ষিণী অভিনেত্রী নিধি আগরওয়ালের সঙ্গে ঘটেছে এমনি এক অপ্রীতিকর ঘটনা।


ঘটনাটি গতকাল বুধবার রাতের। এরই মধ্যে সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখে বোঝা গেছে, দক্ষিণী সুপারস্টার অভিনেতা প্রভাস এবং নিধির নতুন সিনেমা ‘রাজা সাব’-এর গানের লঞ্চ ইভেন্ট শেষে বেরোনোর সময়ে হেনস্তার শিকার হন অভিনেত্রী। ভক্তরা নিরাপত্তা লঙ্ঘন সেলফি তোলার জন্য পথ আটকে দাঁড়ান, কেউ পেছন থেকে ধাক্কা দেন। কেউ আবার ভিড়ের মধ্যে নিধির গায়ের ওড়না ধরে টান হেঁচড়া করছিলেন।


উৎসুক জনতার ভিড় ঢেলে গাড়িতে পৌঁছাতে অভিনেত্রীকে রীতিমতো হিমশিম খেতে হয়।


অভিনেত্রীর সঙ্গে এমন আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা। ভিডিওর মন্তব্যের ঘরে উৎসুক জনতাকে এক হাত নিয়েছেন। অনেকে আবার নিরাপত্তা নিয়েও সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘মানুষের দল হায়নার চেয়েও খারাপ আচরণ করছে। পুরুষদের দেখুন, তারা একজন মহিলাকে এভাবে হয়রানি করছে। ঈশ্বর তাদের সবাইকে নিয়ে অন্য গ্রহে রাখেন না কেন?’


তেলুগু ছবির জনপ্রিয় এ নায়িকা ‘মুন্না মাইকেল’ ছবির মাধ্যমে বলিউডে কাজ শুরু করেন। তার বিপরীতে ছিলেন টাইগার শ্রফ। অভিনেত্রীকে সবশেষ বড় পর্দায় দেখা যায় সানি দেওলের বিপরীতে ‘জাট’ সিনেমায়।


ওআ/আপ্র/১৮/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই