গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেনু

স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:২২ এএম ২০২৬
স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম
ছবি

ছবি সংগৃহীত

 শুধু অভিনয় নয়, নিজের রূপ-ফ্যাশন সেন্স দিয়েও দর্শক-ভক্তদের মন জয় করে এসেছেন ঢাকাই চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। প্রায়ই সামাজিক মাধ্যমে নিজেকে নানান রূপে মেলে ধরেন এই তারকা। এবারও তার ব্যতিক্রম ঘটল না। হালকা গোলাপী রঙের একটি নজরকাড়া গাউনে ধরা দিলেন তিনি। এর মাধ্যমে ভক্তদের ফের নজর কাড়লেন এই নায়িকা। 

সোমবার নিজের ফেসবুক পেজে একটি ফ্যাশন শুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন এই লাস্যময়ী মডেল-অভিনেত্রী। মূলত, সদ্য আয়োজিত লাক্স সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে নজরকাড়া এই গোলাপি গাউনে, এই সাজে দেখা গিয়েছিল তাকে। প্রকাশ করা ছবিতে দেখা যায়, মিমের পরনে অফ-শোল্ডার সেই গাউনের পেছনে রয়েছে দীর্ঘ ট্রেইল। গলায় ঝলমলে পাথরের নেকলেস, হাতে স্বচ্ছ গ্লাভস এবং পরিপাটি চুলে তিনি যেন এক রাজকীয় আভা ছড়াচ্ছেন। সঙ্গে নানা ভঙ্গিতে পোজ আলাদা মাত্রা এনে দেয়।


ছবির ক্যাপশনে তিনি ইংরেজিতে লেখেন, ‘গ্রেস, চার্ম, অ্যান্ড আ টাচ অব রয়্যালটি’, অর্থাৎ, লাবণ্য, আকর্ষণ এবং রাজকীয়তার এক অপূর্ব ছোঁয়া। মিমের এই ছবিগুলো প্রকাশের পরপরই নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে। 

নেটিজেনরা মন্তব্য ঘরে প্রিয় তারকার এই স্নিগ্ধ-রাজকীয় রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মুকুট জয়ের মাধ্যমে শোবিজে পা রাখা বিদ্যা সিনহা মিম দীর্ঘ সময় ধরে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। একই প্ল্যাটফর্মের এবারের আয়োজনের জুরি বোর্ডে ছিলেন অভিনেত্রী। 

এবারের আসরের গালা ডে তে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দিয়েছেন তিনি। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও তিনি নিয়মিত কাজ করছেন মিম। ব্যস্ততার মাঝেও দেশের বাইরে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান; সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন এই তারকা। আর মাঝে মাঝে এমন নজরকাড়া লুকে ধরা দিয়ে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান।

 

ডিসি/আপ্র/০৬/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অপু বিশ্বাসকে সোনার কলস দিলেন সাগর
০৩ জুন ২০২৬

অপু বিশ্বাসকে সোনার কলস দিলেন সাগর

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে বিশেষ সম্মাননা হিসেবে একটি সোনার কলস উপহার দেওয়া হয়েছে।...

সেই সময়টা খুব স্ট্রাগলিং পিরিয়ড ছিল: তাসনুভা তিশা
০৩ জুন ২০২৬

সেই সময়টা খুব স্ট্রাগলিং পিরিয়ড ছিল: তাসনুভা তিশা

ছোট পর্দার চেনা মুখ তাসনুভা তিশা। বর্তমান সময়ে ওটিটি কিংবা নাটকে নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখলেও, শৈশ...

এবার ফোর্বসের তালিকায় হানিয়া আমির
০৩ জুন ২০২৬

এবার ফোর্বসের তালিকায় হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হানিয়া আমির। এবার তার ঝুলিতে যুক্ত হলো নতুন এক আন্তর্জাতিক স্বীকৃ...

কেন সাদা-কালো স্যুট পরেন মুখ্যমন্ত্রী বিজয়!
০৩ জুন ২০২৬

কেন সাদা-কালো স্যুট পরেন মুখ্যমন্ত্রী বিজয়!

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির পোশাক নিয়ে আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

বর্তমান সরকারের চারমাস পূর্ণ না হতেই হঠাৎ মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। দীপেন দেওয়ানের আকস্মিক এই পদত্যাগের পেছনে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে। আপনি কি মনে করেন তিনি সত্যিই অসুস্থতার কারণে সরে গেলেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে