গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জয়ার গ্ল্যামারাস ফটোশুটে মুগ্ধ নেটিজেনরা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:২১ এএম ২০২৬
জয়ার গ্ল্যামারাস ফটোশুটে মুগ্ধ নেটিজেনরা
ছবি

ছবি সংগৃহীত

অভিনয় কিংবা গ্ল্যামার জয়া আহসান মানেই যেন দুইয়ের এক অনন্য মিশেল। বড় পর্দায় তিনি যেমন জাদুকরী, বাস্তব জীবনে ঠিক তেমনি এক স্টাইল আইকন। 

নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সব সময় নজরকাড়া। এবার একগুচ্ছ ছবি শেয়ার করে ফের ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার এসেছেন তিনি। 

শেয়ার করা ছবিগুলোতে জয়া আহসানকে দেখা গেছে অত্যন্ত গ্ল্যামারাস লুকে। আধুনিক ও আভিজাত্যের মিশেলে তার পোশাকের ওপরের অংশটি ছিল করসেট স্টাইল ও চমৎকার কারুকাজ করা। এই বিশেষ আউটফিটটি জয়ার লুকে যোগ করেছে এক আধুনিক ফ্যাশনেবল মাত্রা।


তবে সবার চোখ আটকে গেছে তার গয়নার জাদুতে। জয়া তার গলায় ও কানে পরেছিলেন বিশেষ সবুজ পাথরের (এমেরাল্ড) জমকালো নেকলেস ও ইয়াররিংস। এই ভারী গয়নাগুলো তার পুরো অবয়বকে দিয়েছে এক রাজকীয় ও অভিজাত আবহ। হাতের আঙুলেও ছিল একই রঙের একটি বড় আংটি। 

পুরো লুকটি ফুটিয়ে তুলতে মেকআপেও ছিল নিখুঁত ছোঁয়া। হাইলাইটেড স্কিন আর পরিপাটি করে বাঁধা খোঁপা জয়ার ফেস কাটকে যেন আরও উজ্জ্বল করে তুলেছে। 

জয়ার এই নতুন রূপ দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরাও। কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘সুন্দর মানুষকে সব সময় সুন্দর লাগে।’ অন্য একজনের মন্তব্য, ‘অনেক সুন্দর লাগছে তোমাকে।’

 

ডিসি/আপ্র/০৭/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই