গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেনু

সপরিবারে মঞ্চ নাটক দেখে শিশুদের উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৬ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:১৮ এএম ২০২৬
সপরিবারে মঞ্চ নাটক দেখে শিশুদের উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সপরিবারে মঞ্চ নাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে মিলনায়তনে যান। তিনি বলেন, এটি কেবল বিনোদনের উদ্দেশ্যে নয়, বরং শিশু শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্যই এই উপস্থিতি।

হঠাৎ প্রধানমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়লে মিলনায়তনে উপস্থিত শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে ভিন্নরকম অনুভূতি সৃষ্টি হয়। অনেককে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। কাছ থেকে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের দেখার সুযোগ পেয়ে তারা অভিভূত হন।

প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে মঞ্চে উঠলে পুরো মিলনায়তন তুমুল করতালিতে মুখরিত হয়ে ওঠে। উপস্থিত দর্শকেরা দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানান। পরে তিনি শিশু শিল্পীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

নাটকটির প্রযোজনা করেছে শিকড় চিলড্রেন থিয়েটার। নওশিন আফসানা বৃষ্টির গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস। সংগঠনটির সভাপতি জিয়াউল হক জানান, প্রধানমন্ত্রীর আগমন তাদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সাধারণ দর্শকের মতোই টিকিট কেটে নাটক দেখেছেন। তাঁর সঙ্গে স্ত্রী ও কন্যাও ছিলেন। এতে শিশু শিল্পীরা দারুণভাবে উৎসাহিত হয়েছে।

মহিলা সমিতির ব্যবস্থাপনা কর্মকর্তা গাজী ফিরোজ জানান, তারাও আগে থেকে প্রধানমন্ত্রীর আগমনের বিষয়ে অবগত ছিলেন না। কেবল টিকিট পাওয়া যাবে কি না—এমন একটি সাধারণ অনুসন্ধান এসেছিল। তখনও জানানো হয়নি যে সেটি প্রধানমন্ত্রীর জন্য।

প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিনী ও কন্যা নাটক শেষে শিশু শিল্পীসহ অন্যান্য শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন। পুরো আয়োজনটি শিশুদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।

উল্লেখ্য, এর আগে গত তিন এপ্রিল প্রধানমন্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে সিনেমা উপভোগ করেছিলেন। ধারাবাহিকভাবে সাংস্কৃতিক আয়োজনগুলোতে তাঁর অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। 
সানা/আপ্র/১১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা
২৮ জুলাই ২০২৬

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে’-আশির দশকের শেষভাগে প্রকাশিত ডিফ্রেন...

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২৮ জুলাই ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র ম...

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্টে ভেন্যু পরিবর্তন, শর্তভঙ্গ ও অব্যবস্থাপনার অভিযোগে...

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি
২৮ জুলাই ২০২৬

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি

বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন অভিনেত্রী পরীমনির দখলে। দীর্ঘদিন শী...

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল
২৭ জুলাই ২০২৬

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল

জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল জানিয়েছেন, জটিল কানের সমস্যায় আক্রান্ত হওয়ায় ধীরে ধীরে শ্রবণশক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 8 ঘন্টা আগে