গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

রেকর্ড ভাঙল ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৯ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:৩২ এএম ২০২৬
রেকর্ড ভাঙল ‘বনলতা এক্সপ্রেস’
ছবি

ছবি সংগৃহীত

উত্তর আমেরিকায় (কানাডা ও যুক্তরাষ্ট্র) বক্স অফিসে বাংলাদেশি সিনেমার আয়ে নতুন রেকর্ড গড়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। 

মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই এতদিন পর্যন্ত শীর্ষে থাকা ‘হাওয়া’র লাইফটাইম আয় ছাড়িয়ে গেছে তারকাবহুল এ ছবিটি।

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এবং বক্স অফিস কমস্কোর সূত্রে জানা গেছে, ‘হাওয়া’ উত্তর আমেরিকায় মুক্তির পর আয় করেছিল ৩ লাখ ৫৮ হাজার ডলার।


অন্যদিকে, ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির প্রথম দুই সপ্তাহেই আয় করেছে ৩ লাখ ৬১ হাজার ডলার, যা ইতোমধ্যেই নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেছেন, “এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমা চার লাখ ডলারের ক্লাবে যুক্ত হবে—এমন স্বপ্ন দেখাই যায়।”

ছবির পরিচালক তানিম নূর দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, “এই অর্জন আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। আমরা টিম হিসেবে সত্যিই গর্বিত।”

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যে মোট ২২টি থিয়েটারে তৃতীয় সপ্তাহে প্রদর্শিত হচ্ছে।

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, আরেফিন জিলানী, লাবণ্য চৌধুরী, মাশাসহ অনেকে। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই প্রোডাকশন এবং নিবেদক ইউসিবি।

ছবির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এবং সহযোগী যুক্তরাজ্য পরিবেশক রেভেরলি ফিল্মস।

 

ডিসি/আপ্র/১৮/০৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই