গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

মাকে হারিয়ে গভীর শূন্যতায় জেরিন খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:১২ এএম ২০২৬
মাকে হারিয়ে গভীর শূন্যতায় জেরিন খান
ছবি

ছবি সংগৃহীত

চলতি মাসের ৮ তারিখে বলিউড অভিনেত্রী জেরিন খানের মা পারভীন খান মারা গেছেন। মায়ের প্রয়াণে গভীরভাবে মর্মাহত করেছে জেরিনকে। মায়ের মৃত্যুর দশ দিন পরও একইভাবে শোকাহত তিনি। 

সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে সেই কথাই যেন বুঝিয়ে দিলেন নায়িকা। শুক্রবার ইনস্টাগ্রামে তার প্রয়াত মায়ের সঙ্গে কাটানো নানা মুহূর্তের স্মৃতিতে মোড়া একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে জেরিন লেখেন, ‘নিশ্চয়ই আল্লাহ আমাদের এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। 

আমার মা, আমার প্রথম ভালোবাসা, আমার প্রিয় বন্ধু, আমার সন্তান, আমার পৃথিবী, আমার সব কিছুৃ তুমি চলে গিয়েছ ১০ দিন হয়ে গেল। আমি সারা বিশ্বের পড়ার জন্য কোনও দীর্ঘ ক্যাপশন লিখতে চাই না, কারণ তুমি ভালো করেই জানো তোমাকে ছাড়া আমি এখন কীসের মধ্যে দিয়ে যাচ্ছি।’


তিনি আরও বলেন, ‘আমার হৃদয়ে এক অপূরণীয় যন্ত্রণা ও শূন্যতা রয়েছে। তুমি যেমন ছোট্ট শিশু ছিলে, তেমনই থেকো এবং জান্নাতে তোমার বাবা-মায়ের ভালোবাসা উপভোগ করোৃ আবার দেখা না হওয়া পর্যন্ত।’ 

জেরিনের এই পোস্টের পর অভিনেত্রী টাবু এবং সঙ্গীতা বিজলানিসহ তার ইন্ডাস্ট্রির সহকর্মীরা কমেন্ট সেকশনে শোক প্রকাশ করেছেন। 

ভক্তরাও তার এই কঠিন সময়ে তাকে সমবেদনা জানিয়েছেন।  উল্লেখ্য, জেরিন খান বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সালমান খানের হাত ধরে। তবে ক্যারিয়ারে খুব বেশি সাফল্য না পেলেও নানা কারণে আলোচনায় ছিলেন। 

এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ছোটবেলায় হঠাৎ করেই তার বাবা পরিবার ছেড়ে চলে যান। তখন মা ও বোনকে নিয়ে কঠিন সময় পার করতে হয় তাকে। 

সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রথম জীবনে ‘কল সেন্টার’-এ কাজ করতেন তিনি। পরে পরিবারকে ভালো জীবন দেওয়ার লক্ষ্যেই অভিনয়ে আসার সিদ্ধান্ত নেন।

 

ডিসি/আপ্র/১৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২৮ জুলাই ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র ম...

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্টে ভেন্যু পরিবর্তন, শর্তভঙ্গ ও অব্যবস্থাপনার অভিযোগে...

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি
২৮ জুলাই ২০২৬

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি

বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন অভিনেত্রী পরীমনির দখলে। দীর্ঘদিন শী...

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল
২৭ জুলাই ২০২৬

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল

জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল জানিয়েছেন, জটিল কানের সমস্যায় আক্রান্ত হওয়ায় ধীরে ধীরে শ্রবণশক্...

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ
২৭ জুলাই ২০২৬

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী এক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই