গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

নিরাপত্তা শঙ্কা আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৫৪ এএম ২০২৬
নিরাপত্তা শঙ্কা আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
ছবি

ছবি সংগৃহীত

দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ ছাড়ার ঘোষণা দিয়েছেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র, বিশ্বখ্যাত মাইহার ঘরানার শিল্পী সিরাজ আলী খান। ভয়, ক্ষোভ ও গভীর কষ্ট নিয়ে ফিরে গেলেন তিনি। শিল্পী, সংগীত ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো নিরাপদ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আর আসবেন না বলে স্পষ্ট ঘোষণাও দিয়েছেন সিরাজ আলী খান।


১৬ ডিসেম্বর ঢাকায় আসা এই সংগীতশিল্পীর ১৯ ডিসেম্বর ছায়ানটে পারফর্ম করার কথা ছিল। কিন্তু ছায়ানট প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনায় অনুষ্ঠান বাতিল হয়।


এরপর রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে সিরাজ আলী খান লেখেন, একজন শিল্পী হিসেবে জীবনে প্রথমবার ভয় পেয়েছেন তিনি। তার ভাষায়, ‘ভারী হৃদয়ে বলতে হচ্ছে শিল্পী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো নিরাপদ ও সম্মানিত না হওয়া পর্যন্ত আমি বাংলাদেশে আর ফিরব না।’


তিনি আরো লেখেন, ‌‌‘দেশটা শেষ, বাংলাদেশ শেষ হয়ে গেছে - আমার কাছে, একজন শিল্পী হিসেবে।’


তিনি জানান, এই সিদ্ধান্ত রাগ থেকে নয় বরং নিজের শিল্প, উত্তরাধিকার ও ব্যক্তিগত নিরাপত্তার দায়বদ্ধতা থেকেই নেওয়া। সংগীতের শক্তির ওপর তার বিশ্বাস এখনো অটুট থাকলেও, সাম্প্রতিক ঘটনার পর তিনি গভীরভাবে আহত।


সিরাজ আলী খান বলেন, ১৯ ডিসেম্বর যা ঘটেছে, তা শুধু একটি সংগঠন বা যন্ত্র ভাঙচুর নয়; এটি সংস্কৃতি, শিল্পী এবং যৌথ ঐতিহ্যের ওপর আঘাত। সংগীত সবসময় দেশ ও ইতিহাসের মধ্যে সেতু হিসেবে কাজ করেছে, সেই সেতু ভেঙে পড়লে সমাজ আরো দরিদ্র হয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি।


বাংলাদেশকে নিজের ‘পিতৃভূমি’ উল্লেখ করে এই সংগীতশিল্পী বলেন, সমালোচনা কখনো প্রত্যাখ্যান নয় বরং গভীর উদ্বেগের প্রকাশ। তিনি আশা প্রকাশ করেন, একদিন প্রজ্ঞা, সংলাপ ও সংস্কৃতির প্রতি সম্মান আবার ফিরে আসবে।


পোস্টে তিনি স্পষ্ট করে জানান, তার বক্তব্য কোনোভাবেই সরকার বা বাংলাদেশের সংস্কৃতিমনস্ক মানুষের বিরুদ্ধে নয়। অতীতে ঢাকায় যে ভালোবাসা ও সম্মান তিনি পেয়েছেন তা তিনি আজীবন মনে রাখবেন বলেও উল্লেখ করেন।


উল্লেখ্য, সিরাজ আলী খান ওস্তাদ আলাউদ্দিন খাঁর পুত্র আলী আকবর খাঁর নাতি। তিনি মাইহার ঘরানার অন্যতম প্রতিনিধিত্বশীল শিল্পী। চলতি বছরের অক্টোবরে ঢাকায় আয়োজিত ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও তিনি সংগীত পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছিলেন।


এসি/আপ্র/২২/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
২৯ অক্টোবর ২০২৬

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অতিরিক্ত সচিব পদমর্যাদায়

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়
২৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
২৯ অক্টোবর ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আ...

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর
২৯ অক্টোবর ২০২৬

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তবে আগামী দুই থেকে তিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে