গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

আবার অভিনয়ে ফিরতে চান সেলিনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৯:৫৫ এএম ২০২৬
আবার অভিনয়ে ফিরতে চান সেলিনা
ছবি

ছবি সংগৃহীত

ব্যক্তিগত জীবনের কারণে বেশ কিছুদিন ধরেই খবরে সেলিনা। সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যম, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে নানা আলোচনা।


একদিকে স্বামীর সঙ্গে বিচ্ছেদ আলোচনা। অন্যদিকে সেলিনা তাঁর ভাইয়ের জেল মুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


এরই মাঝে শোনা যাচ্ছে, নতুন করে অভিনয়ে ফেরার পরিকল্পনা করছেন সেলিনা।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী সব কঠিন সময় সামলে অভিনয় জগতে ফেরা নিয়ে মুখ খুলেছেন। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে সেলিনা বলেন, ‘আমার কাজ কেবল একটি পেশা নয়। সিনেমার মাধ্যমে নিজেকে প্রকাশ করাও একটি উপায়।


সেলিনা বলেন, ‘আমি এর জন্য কৃতজ্ঞ। আমার কাজই আমায় আবেগ, আর্থিক, মানসিক এবং অন্যান্য দিক থেকে রক্ষা করে।’ সেলিনার বক্তব্যে যদিও স্পষ্ট নয়, এখনই তিনি আবারও অভিনয়ে ফিরবেন কি না, তবে সিনেমা যে তাঁর কাছে এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা স্পষ্ট।


এবার দেখার অভিনেত্রী আবারও নতুন ফর্মে ফিরে আসেন কি না।


প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনের কারণে সেলিনা দীর্ঘদিন ধরেই আলোচনায়। স্বামী পিটারের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন তিনি। ইতিমধ্যেই ডিভোর্সের মামলা করেছেন সেলিনা। ১৫ বছরের দাম্পত্য জীবন শেষ করে নতুন জীবন শুরু করতে চলেছেন তাঁরা।


অন্যদিকে সেলিনার ভাইকে জাতীয় নিরাপত্তার কারণে আরব আমিরাতে পুলিশ আটক করে রেখেছে। অভিনেত্রী তাঁকে ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করছেন। এমনকি সরকারের কাছে আবেদনও করেও কোনো লাভ হয়নি।


ওআ/আপ্র/২২/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই