গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক জন্মে সব ভালো কাজ করে যেতে চান পার্নো মিত্র

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০২ পিএম, ০৩ মে ২০২৬ | আপডেট: ০৬:৩১ এএম ২০২৬
এক জন্মে সব ভালো কাজ করে যেতে চান পার্নো মিত্র
ছবি

ছবি সংগৃহীত

পরিচালক শ্রীময়ী চক্রবর্তী দুই নারীর জীবনযুদ্ধের গল্প নিয়ে নির্মাণ করেছেন ‘স্পিরিট অব দ্য ওয়াইল্ড লাইফ’ শিরোনামে ডকু ফিল্ম। এ সিনেমার কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন পার্নো। 

দুই সাঁওতাল রমণী অঙ্কিতা আর বিনুর জীবিকা মহুয়া তৈরি এবং বিক্রি করা। দুই নারীর একজনের স্বপ্ন, পুরুষ হিসেবে বাঁচার। তাদের দেখা সাহসী স্বপ্নই সিনেমার পটভূমি। এই সিনেমার মাধ্যমে প্রযোজনার দুনিয়ায় পা রাখলেন পার্নো।


খবরটি ছড়ানোর অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, মিমি চক্রবর্তী, চিত্রাঙ্গদা, শতরূপাদের মতো তারকারা শুভেচ্ছা জানিয়েছেন পার্নো মিত্রকে।  নতুন জার্নি নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। 

সেখানে তিনি বলেন, দেখুন, জীবন একটাই। আর তা খুবই ছোট। তাই এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই। আগামী দিনে পূর্ণদৈর্ঘ্য সিনেমাও প্রযোজনা করবেন, সে ইচ্ছাও প্রকাশ করেন পার্নো। 

অভিনয়, প্রযোজনার সঙ্গে রাজনীতি! সম্পূর্ণ ভিন্ন মেরু। এক জীবনে একসঙ্গে এতকিছু কী সামলানো যায়? এ প্রশ্নের জবাবে পার্নো মিত্র বলেন, ছোট থেকে দায়িত্ব সামলেছি। তাই একসঙ্গে অনেক কাজ করতে পারি। 

আমি খুব ভালো ‘মাল্টিটাস্কার’। এতকিছু সামলাতে তাই সমস্যা হয় না। ট্যাবারনাকল স্ট্রিট ফিল্মস এবং আদ্যা ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী ও ওম সিংহ। 

পার্নোর সঙ্গে এই সিনেমার সহ-কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন রুশা বসু।

 

ডিসি/আপ্র/০৩/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই