গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফের বিয়ের পিঁড়িতে বসছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:০২ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ০৯:৩৩ এএম ২০২৬
ফের বিয়ের পিঁড়িতে বসছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে জানা গেছে।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জেমিমা গোল্ডস্মিথ আইরিশ ধনকুবের ব্যবসায়ী ক্যামেরন ও’রেইলির সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। শিগগিরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন।

প্রতিবেদন অনুযায়ী, গত এক বছর ধরে জেমিমা ও ও’রেইলি একসঙ্গে সময় কাটাচ্ছেন। পেশাগত পরিচয়ের মাধ্যমে তাদের প্রথম পরিচয় হলেও, তা ধীরে ধীরে বন্ধুত্বে এবং পরে ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়।

ক্যামেরন ও’রেইলি একজন খ্যাতিমান বিনিয়োগকারী, যিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক মিডিয়া টাইকুন স্যার অ্যান্থনি ও’রেইলির পুত্র এবং বিশ্ব আর্থিক অঙ্গনে তার উল্লেখযোগ্য অবস্থান রয়েছে।

অন্যদিকে, জেমিমা গোল্ডস্মিথ একজন সুপরিচিত চিত্রনাট্যকার ও ডকুমেন্টারি প্রযোজক। পাশাপাশি সামাজিক ও মানবাধিকার বিষয়েও তিনি সক্রিয়। অতীতে তার ব্যক্তিগত জীবন বহুবার গণমাধ্যমের আলোচনায় এসেছে।

সূত্র: সামা টিভি

এসি/আপ্র/০৪/০৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই