গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

অস্কারে মানুষের কাজ বাধ্যতামূলক, এআই গ্রহণযোগ্য নয়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ১০:২৭ এএম ২০২৬
অস্কারে মানুষের কাজ বাধ্যতামূলক, এআই গ্রহণযোগ্য নয়
ছবি

চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পদক

চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার জয়ের ক্ষেত্রে নতুন ও কঠোর নীতিমালা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস। নতুন নিয়ম অনুযায়ী, অস্কার পেতে হলে অভিনয় ও চিত্রনাট্য অবশ্যই মানুষের মাধ্যমে তৈরি হতে হবে; কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কাজ এ ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না।

অ্যাকাডেমি জানিয়েছে, চলচ্চিত্রের অভিনয় ও লেখালেখির ক্ষেত্রে ‘প্রমাণযোগ্যভাবে মানুষের সম্পৃক্ততা’ থাকতে হবে। অর্থাৎ, কোনো অভিনয় বা চিত্রনাট্য যদি এআইয়ের মাধ্যমে তৈরি হয়, তবে তা অস্কারের জন্য বিবেচিত হবে না। অ্যাকাডেমির ইতিহাসে এই প্রথমবারের মতো বিষয়টি স্পষ্টভাবে নীতিমালায় অন্তর্ভুক্ত করা হলো।

বিশ্বজুড়ে এআই প্রযুক্তির দ্রুত বিস্তার এবং সৃজনশীল ক্ষেত্রে এর ক্রমবর্ধমান ব্যবহারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি বলছে, সৃজনশীলতার মূল কেন্দ্রে মানুষের ভূমিকা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে চলচ্চিত্র নির্মাণের অন্যান্য ক্ষেত্রে এআই ব্যবহারের ওপর কোনো পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। নির্মাতারা চাইলে কারিগরি বা সহায়ক কাজে এআই ব্যবহার করতে পারবেন। তবে এতে অস্কার মনোনয়নের ক্ষেত্রে কোনো বাড়তি সুবিধা বা ক্ষতি হবে না বলে জানিয়েছে অ্যাকাডেমি।

নতুন নীতিমালায় আরো বলা হয়েছে, কোনো চলচ্চিত্র মনোনয়নের সময় সংশ্লিষ্ট কাজের মান মূল্যায়নের পাশাপাশি সৃজনশীল প্রক্রিয়ায় মানুষের অবদান কতখানি ছিল, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রয়োজনে এআই ব্যবহারের ধরন ও মানুষের অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়ার অধিকারও থাকবে অ্যাকাডেমির।

সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে এআই ব্যবহারের নানা উদাহরণ সামনে এসেছে। প্রয়াত অভিনেতা ভ্যাল কিলমার–কে প্রযুক্তির মাধ্যমে নতুন চলচ্চিত্রে উপস্থাপনের উদ্যোগ কিংবা কৃত্রিমভাবে তৈরি অভিনেতা নিয়ে পরীক্ষা-এসব বিষয় সৃজনশীলতার মৌলিকতা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।

এ ছাড়া হলিউডে লেখকদের সংগঠনের সাম্প্রতিক ধর্মঘটেও চিত্রনাট্য রচনায় এআই ব্যবহারের বিষয়টি বড় ইস্যু হয়ে ওঠে। অনেক নির্মাতা, অভিনেতা ও লেখক এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগও তুলেছেন।

প্রযুক্তির ব্যবহার চলচ্চিত্রে নতুন নয়; বিশেষ করে ১৯৯০-এর দশক থেকে কম্পিউটারনির্ভর চিত্রপ্রযুক্তির ব্যবহার চলে আসছে। তবে পার্থক্য হলো, সেসব প্রযুক্তিতে মানুষের সরাসরি নিয়ন্ত্রণ থাকে, যেখানে এআই অনেক ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পন্ন করতে পারে।

এই বাস্তবতায় অস্কার কর্তৃপক্ষের নতুন নীতিমালা চলচ্চিত্র শিল্পে মানুষের সৃজনশীল ভূমিকা সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


সানা/ডিসি/আপ্র/৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই