গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

আবারো আটকে গেল বিজয়ের শপথ!

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ১৫:২৭ এএম ২০২৬
আবারো আটকে গেল বিজয়ের শপথ!
ছবি

ছবি সংগৃহীত

তামিলনাড়ুতে সরকার গঠন প্রক্রিয়ায় নতুন করে নাটকীয়তা দেখা দিয়েছে। একাধিক দল সমর্থন জানানোর গুঞ্জন থাকলেও থালাপতি বিজয় এখনো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি বলে জানিয়েছেন রাজ্যপাল। এর ফলে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার (৯ মে) মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে না। খবর এনডিটিভির।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে আবারো সাক্ষাৎ করেন তামিলনাড়ু ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। তবে রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম আসনের সমর্থন বিজয় এখনো উপস্থাপন করতে পারেননি। এ কারণেই তাকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি।

তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি, যেখানে সরকার গঠনের জন্য ১১৮টি আসনের সমর্থনের প্রয়োজন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি ছিল, চারটি দলের সমর্থনে টিভিকে জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছেছে। তবে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বাস্তবে বিজয়ের এই জোটের আসন সংখ্যা এখন পর্যন্ত ১১৬টি, যা ম্যাজিক ফিগার থেকে আরো অন্তত দুই আসন কম।

সূত্রের দাবি অনুযায়ী, ভিসিকে দলের সমর্থন থাকলেও আইইউএমএল নামক অন্য একটি দলের সমর্থনের চিঠি রাজ্যপালের কাছে জমা দিতে পারেননি বিজয়। পরবর্তীতে আইইউএমএল এক বিবৃতিতে পরিষ্কার জানিয়ে দেয়, তারা টিভিকে-কে সমর্থন করছে না। একই সঙ্গে টিটিভি নামের আরেকটি দলও বিজয়কে সরকার গঠনে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিজয় শুক্রবার সন্ধ্যায় টানা তিন দিনের মতো রাজ্যপালের সঙ্গে দেখা করেন।

উল্লেখ্য, গত ৪ মে প্রকাশিত নির্বাচনি ফলাফলে দেখা যায়, থালাপতি বিজয়ের দল টিভিকে একাই ১০৮টি আসনে জয়লাভ করেছে। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠনে তাদের আরো অন্তত ১০ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন ছিল।

এসি/আপ্র/০৯/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা
১৯ মে ২০২৬

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা

ভারতীয় সংগীতশিল্পী ও মোটিভেশনাল স্পিকার কেনিশা ফ্যান্সিস ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক ট্রল ও সমালোচনার...

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’
১৮ মে ২০২৬

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রে থিয়েট...

প্রশংসায় ভাসছেন পড়শী
১৮ মে ২০২৬

প্রশংসায় ভাসছেন পড়শী

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। সুরেলা কণ্ঠের জাদুতে যেমন শ্রোতাদের মন জয় করেছেন, তেমন...

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান
১৮ মে ২০২৬

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান

বলিউডের বাতাসে তারকাদের প্রেম আর বিয়ের গুঞ্জন নিত্যদিনের বিষয়। সেই হাওয়ায় অনেক সময়ই ভেসে বেড়ায় অভিনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে