গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আবারও ফুটবল দুনিয়া মাত করতে আসছেন শাকিরা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ০২:২৭ এএম ২০২৬
আবারও ফুটবল দুনিয়া মাত করতে আসছেন শাকিরা
ছবি

আবারও ফুটবল দুনিয়া মাত করতে আসছেন শাকিরা

আবারও ফিফা বিশ্বকাপের মঞ্চে ফিরছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। ২০১০ সালের বিশ্বকাপে তাঁর গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ যেমন বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল, ঠিক তেমনি ২০২৬ ফিফা বিশ্বকাপেও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই সংগীত তারকা। 

 

শাকিরা ঘোষণা দিয়েছেন,ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল টাইটেল ট্র্যাক ‘দাই দাই’ মুক্তি পাবে আগামী ১৪ মে। বৃহস্পতিবার (৭ মে) নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করা ৩০ সেকেন্ডের একটি টিজারে দেখা যায়, ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। 

 

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে প্রায় ২০ লাখ লাইক পড়ে, যা ভক্তদের উচ্ছ্বাসেরই প্রমাণ। 

১৬ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ৪৯ বছর বয়সী এই শিল্পীর প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। 

 

আগামী ১১ জুন পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। আর তার আগেই ‘দাই দাই’ দিয়ে আবারও ফুটবল উন্মাদনায় নতুন সুর যোগ করতে প্রস্তুত শাকিরা। মিড ডে

 

ডিসি/আপ্র/০৯/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই