গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিশা পাটানির হলিউডে অভিষেক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ০৭:২১ এএম ২০২৬
দিশা পাটানির হলিউডে অভিষেক
ছবি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর এবার হলিউডের একটি বড় প্রজেক্টে নাম লেখালেন এই অভিনেত্রী। 

 

অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’র প্রথম কিস্তি ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর মাধ্যমে হলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর, এই আন্তর্জাতিক প্রজেক্টের বড় চরিত্র ‘জেসিকা’র ভূমিকায় অভিনয় করবেন এই অভিনেত্রী। 

 

বলিউডে প্রায় এক দশক ধরে কাজ করার পর এটি দিশার ক্যারিয়ারের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। 


হলিউডে কাজের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে দিশা জানান, একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পেয়েছেন তিনি। অভিজ্ঞ আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কাজ করাটা শিক্ষণীয় বলে অভিহিত করেছেন। হলিউডে কাজ করা প্রসঙ্গে দিশা পাটানি বলেন, গল্প বলার কোনো বিশেষ ভাষা বা দেশের সীমারেখা নেই। 

 

পর্দায় কাজের সততা থাকলে তা সব জায়গায় গ্রহণযোগ্যতা পায়। অ্যাকশন ঘরানার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, নিজ দেশে কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করা তার জন্য অনেক বড় অনুপ্রেরণার। 

 

ভৌগোলিক সীমা অতিক্রম করে এই সিনেমাটি সর্বস্তরের দর্শককে আনন্দ দেবে বলে আশা করছেন তিনি।

 

ডিসি/আপ্র/১০/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই