গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নাটক দেখার অভ্যাস বদলে দিতে আসছে ‘সিলভার সাদিয়া’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ২০:৪১ এএম ২০২৬
নাটক দেখার অভ্যাস বদলে দিতে আসছে ‘সিলভার সাদিয়া’
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের কনটেন্ট ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো নির্মিত হয়েছে পূর্ণাঙ্গ মাইক্রো ড্রামা সিরিজ সিলভার সাদিয়া। মোবাইল-ফার্স্ট দর্শকদের কথা মাথায় রেখে নির্মিত এই সিরিজটি তৈরি হয়েছে সম্পূর্ণ ভার্টিক্যাল ফরম্যাটে, যেখানে প্রতিটি পর্বের দৈর্ঘ্য মাত্র তিন মিনিট। 

 

নতুন প্রজন্মের কনটেন্ট দেখার অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে নির্মাণ করা হয়েছে এটি।  সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় সিরিজটির বিশেষ ভার্টিক্যাল স্ক্রিনিং। 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী, মিডিয়া ইন্ডাস্ট্রির পেশাজীবী, আমন্ত্রিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা। সিরিজটি প্রযোজনা করেছে মায়ের দোয়া স্টুডিওস। পরিচালনা করেছেন মিরাজ হোসেন।  

 

এ প্রসঙ্গে নির্মাতা জানান- সিলভার সাদিয়া’র গল্পে উঠে এসেছে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাদ্রাসাপড়ুয়া তরুণীর জীবন, যার ভেতরে গোপনে বেড়ে ওঠে গেমিংয়ের প্রতি গভীর ভালোবাসা। 

মায়ের নীরব সমর্থনে সে ইউটিউবে লাইভস্ট্রিমিং শুরু করে এবং ধীরে ধীরে তৈরি করে নিজস্ব দর্শকগোষ্ঠী। কিন্তু একসময় সেই গোপন সত্য বাবার সামনে প্রকাশ পেলে শুরু হয় বাবা-মেয়ের মুখোমুখি অবস্থান। পরিবার, দূরত্ব এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প নিয়েই এগিয়ে যায় সিরিজটি।


ছোট পরিসরে গল্প বলার এই নতুন প্রয়াসকে বাংলাদেশের ডিজিটাল বিনোদন অঙ্গনের সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। 

সহ-প্রযোজক ও সিরিজটির ক্রিয়েটর পুলক অনিল বলেন, “একেবারে নতুন একটি ধারণা নিয়ে কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জ এসেছে। সীমাবদ্ধতা ছিল, ভুলত্রুটিও ছিল, কিন্তু এই যাত্রা আমাদের অনেক কিছু শিখিয়েছে। 

ভবিষ্যতে আমরা আরও ভালো কাজ করতে চাই।” সিরিজটির ক্রিয়েটিভ প্রডিউসার আদনান আল রাজীব বলেন, “এটি ছিল ভীষণ রোমাঞ্চকর এবং ব্যতিক্রমী একটি কাজ। 

 

এই ফরম্যাটের মধ্যে অনেক সম্ভাবনা আছে, এবং ভবিষ্যতে এখান থেকে আরও অনেক গল্প জন্ম নিতে পারে।” সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, অ্যালেন শুভ্র, ফারজানা ছবি এবং কামরুজ্জামান তপু। 

 

এছাড়াও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্যা ছোট ভাই–কে।

 

ডিসি/আপ্র/১০/০৫/২০২৬
 

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই